বিনোদন


জেল থেকে সালমান খানকে হুমকি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ মার্চ ২০২৩, ০১:৩২ অপরাহ্ন, বুধবার

জেল থেকে সালমান খানকে হুমকি

গত বছর হত্যার হুমকি পেয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। তারপর নিজের ও পরিবারের আত্মরক্ষার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেন তিনি। এরই মাঝে জেল থেকে সালমান খানকে হুমকি দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

এবিপি নিউজের একটি বিশেষ শো রয়েছে। তাতে সাক্ষাৎকার দেন লরেন্স বিষ্ণোই। সালমান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন— ‘সালমান খানের প্রতি আমাদের সমাজের ক্ষোভ রয়েছে। সে আমাদের সমাজকে অপমান করেছে। এজন্য তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। কিন্তু সালমান এখনো ক্ষমা চায়নি। সালমান খান যদি ক্ষমা না চায়, তবে তাকে তার ফল ভোগ করতে হবে; আমি কারো ওপর নির্ভর করি না।’

ছোটবেলা থেকেই সালমানের প্রতি ক্ষুব্ধ লরেন্স। তা জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই তার জন্য আমার মনে ক্ষোভ জমে আছে। খুব শিগগির অথবা পরে তার অহংকার ভেঙে দেওয়া হবে। আমাদের মন্দিরে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। আমাদের সমাজ যদি তাকে ক্ষমা করে দেয়, তবে আমার আর কিছু বলার নাই।’

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। জানা গেছে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন।


জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।