বিনোদন


স্বামীর সঙ্গে ছবি দিয়ে মাহি বললেন ‘আলহামদুলিল্লাহ’


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ মার্চ ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন, রবিবার

স্বামীর সঙ্গে ছবি দিয়ে মাহি বললেন ‘আলহামদুলিল্লাহ’
ওমরাহ করে দেশে ফিরে প্রথমে গ্রেপ্তার তারপরে কারাভোগ এরপরে আবার জামিন শনিবার (১৮ মার্চ) দিনটি এভাবেই কেটেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি, একই মামলায় আসামি তার স্বামী রাকিব সরকার।

এতো কিছুর মধ্যেও নিজের ফেইসবুকে গ্যালারীতে রবিবার (১৯ মার্চ) সকালে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন করেছেন মাহি। সেই ছবি সঙ্গে ভালোবাসার ইমোজিতে ভাসিয়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় শনিবার (১৮ মার্চ) গ্রেপ্তার হয়েছিলেন মাহি। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

তবে ‘একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি সৌদি আরবে রয়ে গেছেন’ বলে শনিবার (১৮ মার্চ) সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

রবিবার (১৯ মার্চ) সকালে মাহির পোস্ট করা ছবিটি দেখলে অনেকেই ধারণা করতে পারেন তার স্বামী দেশে ফিরেছেন। তবে নায়িকার স্বামী সৌদি থেকে দেশে ফিরেছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।