বিনোদন


মা হলেন মাহিয়া মাহি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার

মা হলেন মাহিয়া মাহি
প্রথমবার মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন মাহি। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ সোশ্যাল মিডিয়ায় স্বামী-সন্তানসহ ছবি পোস্ট করে নেটিজেনদের দেখার সুযোগ করে দিয়েছেন মাহি। সেখানের ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ তার সেই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

সাধারণত তারকারা সন্তানের মুখ দেখাতে খানিকটা সময় নেন। এদিক থেকে ভিন্ন পথে হেঁটেছেন মাহি। সন্তান জন্মের পাঁচ ঘণ্টা পার হতে না হতেই ছেলেকে প্রকাশ্যে এনেছেন তিনি। সন্তানের বাবা গাজীপুরের ব্যবসায়ী রকিব। দুই বছর আগে এ ব্যবসায়ী রকিবকে বিয়ে করেন মাহি। 

রকিবকে বিয়ে করার পর রাজনীতিতে যুক্ত হন মাহি। চাঁপাইনবাবগঞ্জের একটি আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতেও চেয়েছিলেন, তবে মনোনয়ন পাননি। সম্প্রতি মাহি আলোচনায় এসেছিলেন গ্রেফতার হয়ে। ওমরাহ পালন শেষে ফেরার পর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার হতে হয়েছিল, তবে কয়েক ঘণ্টার মধ্যে জামিনে ছাড়া পান তিনি।



সম্পর্কিত

বিনোদনের খবর

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।