

একবার, দু’বার নয় একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। সর্বশেষ থিতু হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গাটছড়া বেধে। নতুন খবর হলো, আবারও বিয়ের ঘোষণা দিয়েছেন রূপকথার পরীর মত সুন্দর দেখতে এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, বিশেষ মানুষের উপস্থিতিতেই তিনি পরবর্তী বিয়েটা করবেন।
মুহুর্তেই তার এই কথা সোশ্যালমিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনরা বিভিন্নভাবে তার এই কথার বিশ্লেষণ করছেন। কেউ বলছেন, তাহলে কি মুরব্বীদের বলা সেই কথা ‘বিয়ে জীবনে একবারই হয়’ কথার কথায় পরিণত হতে যাচ্ছে? নাকি হয়ে গেছে অলরেডি? আবার কেউবা বলছেন, জীবন তার, সিদ্ধান্তও তার। তাই নিশ্চয়ই যেটা তার কাছে ভালো মনে হবে, তিনি সেটাই করবেন। আর করছেনও তাই। সে কারণেই হয়তো পুনরায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এখন প্রশ্ন হচ্ছে, তিনি কোন প্রসঙ্গে এবং কেন আবার বিয়ের কথা বললেন? ৯ মার্চ (বুধবার) রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে ‘গুণিন’-সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমার চরিত্র অনুসারে বর-কনের বেশে হাজির হন রাজ-পরীমণি জুটি। সে সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা পরীর কাছে জানতে চান, বৌয়ের সাজে পালকিতে চড়ে এখানে এসে কেমন লাগছে? উত্তরে হাস্যোজ্জ্বল পরীর জবাব, আমি তো আয়নার সামনে থেকে সরতেই পারছি না। ও এলে (পরী আর রাজের সন্তান) আবার বিয়ে করব। ও আমাদের বিয়ের দাওয়াত, খাওয়া মিস করবে কেন!
ব্যস, তার এই কথা নেটদুনিয়ায় রীতিমত ঝড় তুলে ফেলে। কিন্তু এসব যেন গায়েই মাখছেন না পরীমণি। বরং বলছেন, কথাটা মজা করেই বলেছি। এর ভিন্ন অর্থ খোঁজার কোন মানে নেই।


