বিনোদন


ঈদে শাকিবের ‘লিডার’ চলবে শতাধিক হলে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ মার্চ ২০২৩, ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার

ঈদে শাকিবের ‘লিডার’ চলবে শতাধিক হলে
চালু থাকা দুই তৃতাংশ হলে চলবে শাকিব খান অভিনীত ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। তপু খানের পরিচালনায় নির্মিত এ ছবি পরিবেশনা করছে এম এম মঞ্জুর রহমান।

এবার ঈদে শাকিব খানের শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা ঈদে মুক্তির কথা ছিলো। কিন্তু নির্মাতা সূত্রে জানা যাচ্ছে, ‘আগুন’ ঈদে মুক্তি পাবে না। সেই হিসেবে শাকিবের ঈদের একমাত্র ছবি হতে যাচ্ছে ‘লিডার’!

সিনেমাপ্রেমী থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে চাহিদার শীর্ষে শাকিব খান। গত দেড়যুগ ধরে সিনেমা মুক্তির আগে হল বুকিং এর ক্ষেত্রেও সংশ্লিষ্টরা এই সুপারস্টারের ছবি খোঁজেন! আসন্ন ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না।

লিডার সিনেমাটিতে শাকিব ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায়া ছবিটি সামাজিক সচেতনা, প্রতিবাদ (অ্যাকশন) ও রাষ্ট্রে জীবন যাপনে স্বনির্ভর হওয়ার বার্তা দেবে দর্শকদের।

পরিবেশক মঞ্জুর রহমান এর মতে, গত ঈদে প্রায় দেড়’শ বন্ধ সিনেমা হল খুলেছিল। এবারও তেমন হওয়ার কথা আছে। সেই হিসেবে প্রায় দুইশ-এর মতো হলে ঈদের সবগুলো সিনেমা চলতে পারে। ঈদের অনেক বাকি আছে। রমজানে ম্যাক্সিমাম হল বন্ধ। এর মধ্যে সম্প্রতি লিডার-এর বুকিং নেওয়া শুরু করেছে নির্মাতা।

নির্মাতার আরও প্রত্যাশা, ১০০-এর বেশি হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে শাকিব খানের সিনেমার ডিম্যান্ড অন্যরকম। তার নতুন সিনেমা না পাওয়ায় পুরাতন সিনেমা চালানো হয়। একবছর পর শাকিবের নতুন সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবে শাকিবের ছবি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই প্রত্যাশা রাখছেন নির্মাতা, ঈদে ‘লিডার। 

তিনি আরও জানান, ঈদে লিডার আসবে কনফার্ম। এই সপ্তাহে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার টিজার এবং পরে গান মুক্তি দেওয়া হবে।



সম্পর্কিত

বিনোদনের খবর

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।