Ad

যে কারণে ভারত ছাড়তে বাধ্য হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
87dsadfa
Durbin News

এক সময় বলিউডে দাপুটে পুরুষ অভিনেতা ছাড়া, তারকা খ্যাতি পেতে বেশ কষ্ট করতে হতো অভিনেত্রী দের। সেই সময়টাতেই কোন পুরুষ সহযোগী ছাড়া, বলিউডে রাজত্ব করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কেবল ফর্সা, লম্বা, লাস্যময়ী চেহারার অধিকারী হলেই নায়িকা হওয়া যাবে, এমন প্রথাও ভেঙেছে এই অভিনেত্রী। রোমান্টিক, একশন, কমেডি সহ সব ঘরানার ছবিতে তাকে দেখা গেলেও, নারী প্রধান চরিত্রে অভিনয় করে নজড় কেড়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন, বলিউড থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেছেন, মিস ওয়ার্ল্ড খ্যাত প্রিয়াঙ্কা।ধীরে ধীরে নিজ দেশ ভারতের সাথেই অনেকটা দূরত্ব তৈরি করেছেন। অনেকে মনে করেন, প্রিয়াঙ্কা চোপড়ার ভীন দেশী বিয়ে করা, দূরত্ব তৈরির মূল কারণ। ক্যারিয়ারে তুমুল জনপ্রিয়তা পেয়েও, সেখান থেকে ফিরে এসেছেন মেধাবী এই মুখ। তবে এতদিন ব্যাপারটি চাপা পড়ে থাকলেও, হঠাৎ মুখ খুলে রহস্যের সমাধান করলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ “ড্যাক্স শেফার্ডের” সাথে বিষয়টি নিয়ে কথা বলেন এই তারকা। তিনি বলেন, 'আমি আগে কখনো যা বলিনি, আজ তা বলছি। সে সময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রি তে একঘরে করে দেওয়া হয়েছিলো।আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ হয়েছিলো। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতি তে ক্লান্ত হয়ে পড়ি। মনে হয়েছিলো একটু বিরতি দরকার।' সাক্ষাৎকারে বলা কথা অনুযায়ী, নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গানের ক্ষেত্রেও পারদর্শী ছিলেন তিনি। তাই এক সময় অভিনয় ছেড়ে, গান কে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা৷ ভারত ছেড়ে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে তিনি জানান, 'সে সময় মিউজিক, আমায় অন্য দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়৷ আমার ম্যানেজারের পরামর্শে, আমি আন্তর্জাতিক মিউজিক ভিডিও তে কাজ করি। আমাকে বলা হয়েছিলো, “কাজ পেতে হলে, কিছু দলের সাথে মেলামেশা করতে হবে। অথচ ততদিনে আমি অনেক কাজ করে ফেলেছি৷ তাই ওরা আমার ক্যারিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল। আমাকে শুধু ছবি থেকে বাদই দেওয়া হয়নি, বাকিরাও যাতে কাজে না নেয়, সেজন্য উঠেপড়ে লেগেছিল ওরা। তখন মিউজিকের হাত ধরেই ঠিক করে ফেলি আমেরিকা চলে যাব।' এদিকে বলিউড ছাড়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা কথা বলার পর, তাকে সাপোর্ট দিয়েছেন বলিউডের স্ট্রেইট ফরওয়ার্ড কন্যা কঙ্গনা রানাউত। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সায় দিয়ে তিনি স্বীকার করেছেন, কিছু তারকাই তখন তাকে বলিউড ছাড়তে বাধ্য করেছিলো। নিজ ইচ্ছেতে নিজের এত ভালো ক্যারিয়ার তিনি নষ্ট করেন নি। যদিও ইন্ডাস্ট্রির কারো সাথেই, তার রেশারেশির সম্পর্ক কখনো ছিলোনা। জীবনের অনেক বড় সিদ্ধান্ত হলেও, তখন এটি প্রিয়াঙ্কার জীবনে এক রকম টার্নিং পয়েন্ট ছিলো।কারণ আমেরিকা যাওয়ার পর প্রিয়াঙ্কা তারকা গায়ক পিটবুল, উইলিয়াম জেমস অ্যাডামস, র‍্যাপার জায়েজ এর মতো তারকাদের সাথে কাজ করেছেন।পরবর্তী তে মার্কিন মুলুকে, অভিনয়েও ক্যারিয়ার গড়তে শুরু করেছিলেন তিনি। হলিউড এর বিগ প্রজেক্ট 'কোয়ান্টিকো'র, কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। এরপর 'বেওয়াচ', 'ম্যাট্রিক্স', 'রেভোলিউশনস', 'দ্যা হোয়াইট টাইগারস' এ অভিনয় করেছিলেন ভারতীয় এই অভিনেত্রী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত হলিউড মুভি 'লাভ এগেইন।' বলিউড ক্যারিয়ারে সমস্যার বহু আগেও, একবার ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। তবে তখন বেশিদিন থাকার সুযোগ হয়নি তার৷ ভারতে ফিরে এসে ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খ্যাতি লাভ থেকে শুরু করে, ধীরে ধীরে নায়িকাদেত সেরা একজন হয়ে উঠার জার্নিতে, ব্যাস্ত সময় পার করেছিলেন তিনি। প্রিয়াঙ্কা জানান, যুক্তরাষ্ট্রে তার যাত্রা খুব একটা সহাজ ছিলোনা। সেখানকার স্কুলে পড়ার সময়, সবচেয়ে বেশি সমস্যা হয়েছিলো তার উচ্চারণে। তাকে প্রতি সপ্তাহে ইংরেজি উচ্চারণ বদলাতে হয়েছে, কারণ তার বলা ইংরেজি সহপাঠীরা বুঝতো না। কারণ তখন তিনি খুব ছোট ছিলেন, ফলে আমেরিকান ইংরেজী বলার ধরন তার শেখা হয়নি।সে সময়ে গায়ের রঙ নিয়েও তাকে বেশ বিব্রত পরিস্থিতি তে পড়তে হয়েছিলো৷ কেউ কেউ তাকে 'ব্রাউনি' বলে ডাকতো এবং ভারতীয় বলে তার দিকে আঙুলও তুলেছিলো। ছোট বেলায় অনেক বাধা থাকলেও, পরে নিজ যোগ্যতাতেই যুক্তরাষ্ট্রে খ্যাতি অর্জন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরবর্তী তে মার্কিন গায়ক নিক জোনাস কে বিয়ে করার পর, যুক্তরাষ্ট্রই তার নিজ দেশের মতো হয়ে গিয়েছে। সেখানে নিজের জায়গা, এক রকম পাকাপোক্ত করে নিয়েছেন এই তারকা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad