বিনোদন


বাগদান সারলেন সংগীতশিল্পী ঐশী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৩ এপ্রিল ২০২৩, ১২:৩২ অপরাহ্ন, সোমবার

বাগদান সারলেন সংগীতশিল্পী ঐশী
বাগদান সারলেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। রোববার (২ এপ্রিল) রাতে পারিবারিক আয়োজনে আংটিবদল করেন তারা। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ঐশীর মা নাসিমা মান্নান বলেন, ‘ওদের পরিচয় দুই আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবে অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরে আনুষ্ঠানিকতাগুলো পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

ঐশীর হবু বর নাম আরেফিন জিলানী সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। অন্যদিকে ঐশী এমবিবিএস পাশ করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউর মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।


জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।