Ad

নতুন সম্পর্কের গুঞ্জন, চতুর্থ বিয়ে করছেন শ্রাবন্তী?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (7)
Durbin News

কেউ বলছেন প্রেম, কেউ বলছেন চতুর্থ বিয়ে! আবারো নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তীকে নিয়ে। এবার পরিচালক শুভ্রজিৎ মিত্রের সাথে নাকি সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। বারবার বিয়ে করা শ্রাবন্তী এমনিতেই আলোচনায় থাকেন সব সময়। এবার পরিচালকের সাথে প্রেমের গুঞ্জন নিয়ে আআরেকবার ভাইরাল হয়েছেন তিনি। অবশ্য সম্পর্কের গুঞ্জনে চুপ করে থাকেননি শ্রাবন্তী, মুখ খুলেছেন পরিচালক শুভ্রজিৎ ও। টালিউড অভিনেত্রী শ্রাবন্তী কে নিয়ে অভিযোগ, এক বছর পর পর নাকি বিয়ের পিড়িতে বসেন তিনি। সম্পর্কে জড়ান নতুন কারো সাথে। এ পর্যন্ত তিন তিনটি বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে তৃতীয় বিয়ের আইনগত সমাপ্তি এখনো হয়নি। দীর্ঘদিন ধরে মামলা চলছে আদালতে। এর মাঝেও বসে নেই শ্রাবন্তী চ্যাটার্জি, চতুর্থবার বিয়ে করতে পারছেন না। কিন্তু কিছুদিন পরপর নতুন নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে তার। তৃতীয় স্বামীর সাথে ঝামেলার পর এক ব্যবসায়ীর সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। অভিরূপ নাগ নামের সেই ব্যবসায়ীর সাথে অনেকবার দেখা গেছে। নিজের বাসাতেও তাকে আমন্ত্রণ করেছিলেন শ্রাবন্তী। এরপর শোনা যায়, অভিরূপ কে বাদ দিয়ে এক ফিটনেস ট্রেইনারের সাথে প্রেম করছেন এই অভিনেত্রী। সেই গুঞ্জনের ডালপালা মেলার আগেই আবারো আলোচনায় আসলেন শ্রাবন্তী। এখন শোনা যাচ্ছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের সাথে নাকি সম্পর্কে জড়াচ্ছেন তিনি। সম্প্রতি বেশ কয়েকবার একসাথে দেখা গেছে তাদের। একটি রেস্টুরেন্টে দুজনের কফি খাওয়ার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এর মাঝে পাওয়া গেছে নতুন সংবাদ। শ্রাবন্তী ও শুভ্রজিৎ নাকি নতুন একটি ছবিতে জুটি বাঁধছেন, যেখানে শ্রাবন্তীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন শুভ্রজিৎ। সব মিলিয়ে ভক্ত মহলে গত কিছুদিন জোর গুঞ্জন চলছিলো। তবে বরাবরের মতো নতুন সম্পর্কের কথা অস্বীকার করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। গনমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, পরিচালক শুভ্রজিৎ কে দাদা ডাকেন তিনি। তার সাথে পেশাগত সম্পর্কের বাইরে কোন কিছুই চলছে না। শ্রাবন্তীর এই বক্তব্যের সাথে তাল মিলিয়েছেন শুভ্রজিৎ মিত্র নিজেও। নতুন সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। ভাইরাল ছবির ব্যাপারে তারা জানিয়েছেন, সেটি কোন ডেট ছিলো না। নতুন কাজের ব্যাপারে আলোচনা করতেই কফিশপে গিয়েছিলেন তারা। টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছিলেন। এরপর অল্প কিছু দিনের মধ্যেই এপার ওপার দুই বাংলাতে লাভ করেন বিপুল জনপ্রিয়তা। ২০০৩ সালে মাত্র ষোলো বছর বয়সে বিয়ে করেছিলেন টালিউডের নির্মাতা 'রাজিব বিশ্বাস'কে। ১৩ বছর সংসার করার পর ২০১৬ সালে সেই সংসারের অবসান ঘটে। বিচ্ছেদের কারণ হিসেবে জানিয়েছিলেন, রাজিব নাকি শারীরিক ভাবে নির্যাতন করতেন তাকে। সেই সংসারে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। রাজিবের সাথে বিচ্ছেদ হবার পর, একই বছর 'কৃষ্ণ ভিরাজ' নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু কয়েক মাসের বেশি টিকেনি তাদের সেই সংসার, ২০১৬ সালে বিচ্ছেদ নেন তারা। সর্বশেষ ২০১৯ সালে শ্রাবন্তীর তৃতীয় সংসার শুরু হয় রোশন সিং এর সাথে। বেশ কয়েক মাস সংসার ও করেছিলেন দুজন। তাদের দুই পরিবারের মধ্যেও ছিলো দারুণ সম্পর্ক। বর্তমানে দীর্ঘদিন ধরে তাদের বিচ্ছেদের মামলা চলছে আদালতে। টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির অভিনয় ক্যারিয়ার বেশ সফল। তবে তিনি অভিনয় ছাড়াও, প্রেম বিচ্ছেদ রাজনীতি সহ নানা কারণে নিয়মিত সংবাদ শিরোনাম হন।বিশেষ করে বিয়ে এবং সম্পর্ক নিয়ে সব সময় আলোচনায় থাকেন তিনি। চলতি বছরেও একাধিকবার প্রেমের গুঞ্জনের কারণে শিরোনাম হয়েছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad