বিনোদন


আসছে পুস্পা ২


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার

আসছে পুস্পা ২
অবশেষে প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ‘পুষ্পা ২’-এর পোস্টার-টিজার। ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষ্যে এটি প্রকাশ করেছেন সিনেমার নির্মাতারা। সিনেমাটি মুক্তি পাবে এ বছরের শেষে অথবা আগামী বছরে। কিন্তু মুক্তির দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পোস্টার-টিজার প্রকাশ পেতেই উঠেছে ঝড়।

প্রকাশিত টিজারটি ভক্তদের গায়ে কাঁটা দিচ্ছে। সিনেমাতে নিখোঁজ পুষ্পাকে খুঁজতে অরণ্য, শহর, মাঠ,-ঘাট, রাস্তায় খুঁজে বেড়াচ্ছে পুলিশ। অনেকেই একপ্রকার ভেবেই নিয়েছেন ‘পুষ্পা’ আর নেই। জনগণের কাছে বেশ জনপ্রিয় হলেও পুলিশের কাছে চোর ‘পুষ্পা’ অপরাধীর থেকে কম নয়। গল্পটা এখান থেকে খানিকটা আন্দাজ করাই যাচ্ছে। এবারও আছে তার ‘ঝুকেগা নেহি’ ডায়লগটি।

শরীরে লেবুর মালা, ফুলের মালা, চন্দন এবং গলায় ভারী গয়না। আঙ্গুলে ভারী আংটি, হাতে চুড়ি, নীল শাড়ি এবং ব্রোকেড ব্লাউজ, সারা শরীরে ও মুখে নীল রঙ। এক হাতে রিভলভার- যেন রুদ্র রূপে এসেছেন সেই পুষ্পা!

‘পুষ্পা ২: দ্য রুল’ হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। সিনেমাতে আল্লু অর্জুন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল।

সম্পর্কিত

বিনোদনের খবর

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।