Ad

শায়লা ভাবি' হয়ে ঝড় তুললেন মিথিলা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
mithila-bdtype-news
Durbin News

এই ঈদে ‘শায়লা ভাবি’ চরিত্রে হাজির হয়ে দর্শক হৃদয়ে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।চাঁদরাতে প্রকাশ হয় ওয়েব সিরিজ ‌‌‘মাইশেলফ অ্যালেন স্বপন’। অভাবনীয় সাড়া ফেলেছে এ ওয়েব সিরিজটি।সিরিজে ‌মিথিলা যেন পাল্লা দিয়ে অভিনয় করেছেন নাসির উদ্দিন খানের সঙ্গে। যে কারণে মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি।কক্সবাজার সমুদ্রসৈকতে মাদকের ডিলার স্বপনের গল্প নিয়েই সিরিজটির কাহিনি। যেখানে দেখা যায়, মাদকবিরোধী অভিযানে আক্রান্ত হয়ে কোনোরকমে বেঁচে যায় অ্যালেন স্বপন।তারপর একের পর এক রহস্য বের হয়ে আসতে থাকে গল্পে। নানা ক্লাইম্যাক্সে পুরো গল্পটি দর্শকদের আটকে রাখে।মুক্তির পর থেকে ১০০ ঘণ্টার মধ্যে ১ কোটি মিনিট স্ট্রিমিংএর মাধ্যমে চরকির সব ধরনের স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে এটি।এছাড়া মুক্তির পর থেকে সিরিজটি নিয়ে দর্শকেরাও নানা রকম আলোচনা সমালোচনায় মেতেছেন। এমনকি, অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাসহ অন্যান্য অভিনয়শিল্পীও এ সিরিজ নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। অনেকের মতে, নাটকে, সিরিজে কিংবা সিনেমায় মিথিলা এ পর্যন্ত যত চরিত্রে অভিনয় করেছেন, তারমধ্যে এটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। আর সেখানে অভিনয় দিয়ে নিজের স্থান যেন আরও পাকাপক্ত করে নিলেন তিনি।মিডিয়া পাড়ায় মিথিলার যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে শুরু মডেলিংএর মাধ্যমে। এরপর বাংলাদেশের বেশ কিছু প্রথম সারির সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন এই অভিনেত্রী। মডেলিং করতে করতেই আসে অভিনয়ের সুযোগ। মিউজিক অ্যালবাম দিয়ে শুরু করে এরপর নাটক, টেলিফিল্ম। খুব সহজেই বেশ জনপ্রিয়তা অর্জন করেন ছোটপর্দায়। এখন সিনেমাতেই ফোকাস করতে চান তিনি। সেজন্য দুই বাংলার সিনেমাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন মিথিলা। এই দুটি ছবি ছাড়াও তার হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ। ইতিমধ্যে তিনি কলকাতার ‘মায়া’, *A রিভার ইন হ্যাভেন’, ‘নীতিশাস্ত্র’ সিনেমায় অভিনয় করেছেন। যেগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুই সিনেমা। এছাড়াও কাজ করেছেন গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায়।অভিনয় ছাড়াও কোনো না কোনো বিষয় নিয়ে প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন মিথিলা। বিশেষ করে ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সমালোচিত তিনি।২০০৬-এর আগস্টে এই অভিনেত্রী বিয়ে করেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানকে। ২০১৩ সালে জন্ম হয় তাদের একমাত্র মেয়ে আইরা তেহরিম খানের। তাহসান-মিথিলার এগারো বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৭ সালে।এরপর আরও কয়েকজনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন রটেছে। যদিও এসব নিয়ে কখনোই মিডিয়ার সামনে মুখ খুলেননি তিনি। বছর দুয়ের বিরতির পর ৬ ডিসেম্বর ২০১৯ সালে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। সৃজিতকে বিয়ে করার পর আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয় তাকে। নিজের সোশ্যাল মিডিয়া পাতাতে কোনো পোস্ট করলেও নেটিজেনদের অসংখ্য কটূক্তি দেখা যায় সেখানে।তবে সব সমালোচনাকে পেছনে ফেলে দুই বাংলাতেই এখন সমান তালে দাপিয়ে বেড়াচ্ছেন মিথিলা।চরকিতে শায়লা ভাবি চমকের পর মিথিলা এখন অপেক্ষায় আছেন টলিউডের ‘মায়া’য়।শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় তৈরি রাজর্ষি দে’র এই ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এই এপ্রিলে। যাতে মাহিরা থেকে মায়া হয়ে ওঠার গল্প উঠে আসবে মিথিলার মধ্য দিয়ে।ওটিটি আর ছোটপর্দায় সফলতার পর দুই বাংলার দর্শকরা বড় পর্দায় তাকে কতটা আপন করে নেয় সেটাই এখন দেখার বিষয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad