Ad

অবশেষে নোবেলের সিঙ্গেল দাবীর বিষয়ে মুখ খুললেন স্ত্রী সালসাবিল, ফাঁস করেল গোপন তথ্যও..

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
3f9d9c8a35a457d726319c3c61d0753fe3cdf476140ad156
Durbin News

এবার নোবেলের সিঙ্গেল হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন স্ত্রী সালসাবিল মাহমুদ। জানিয়েছেন, তাদের মধ্যকার সম্পর্কের জটিলতাও। বাংলাদেশের আলোচিত-সমালেচিত তারকাদের মধ্যে অন্যতম একজন হলেন মইনুল আহসান নোবেল।। সোশ্যাল মিডিয়া জগতে যিনি পরিচিত নোবেলম্যান হিসেবে।নিজের উদ্ভট মন্তব্য ও কাজ কারবার দিয়ে সর্বদাই লাইম লাইটে জায়গা করেছেন তিনি। একইসাথে হয়েছেন ব্যাপক ট্রলের শিকার। কখনও অনিচ্ছাকৃত বিতর্ক তৈরি করেছেন, কখনওবা ইচ্ছাকৃতভাবেই বিতর্কে জড়িয়েছেন। এবারও তার ব্যতিক্রম কিছু হল না । বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন পোস্ট কিংবা জায়গায় নিজেকে সিঙ্গেল দাবি করে আসছেন এই জনপ্রিয় সিঙ্গার। শুধু তাই নয়, বিভিন্ন পোস্টের মাধ্যমে তার একাকিত্ম, বিষণ্নতা কিংবা আসক্ত হওয়ার কথাও জাহির করেছেন। এমনকি স্ত্রীর প্রতি ক্ষোভ ও প্রকাশ করেছেন। যার কারণে বারংবার নেট জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি।এবার পবিত্র ঈদুল ফিতরের সকালেও ঘটিয়েছেন একই কান্ড। নিজ সোশ্যাল মিডিয়া একাউন্টে এ দিনে নিজেকে পুনরায় সিঙ্গেল দাবি করে লিখেছেন, 'সিঙ্গেলদের আবার কিসের ঈদ?' অবশেষে এ বিষয়ে বিস্তারিত জানালেন স্ত্রী সালসাবিল। জানিয়েছেন,তাদের এখনও বিচ্ছেদ হয় নি। তবে তারা আলাদা থাকছেন । হয়তো খুব জলদি বিচ্ছেদের পথেও হাঁটবেন তারা। কিন্তু বিগত মাসেই তাদের দুবাই ট্যুরের কথাও শুনা গিয়েছিলো। এ বিষয়ে সালসাবিলকে জিজ্ঞেস করা হলে, তিনি জানান যে,২০২০ সালেই তাদের বিচ্ছেদের সূচনা হয়।। মূলত,বান্দরবানে নেশায় বুদ হয়ে থাকার জন্যই তিনি নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠান। যদিও এরপর নোবেল তার কাছে ক্ষমা চেয়ে সুধরাতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এবং তিনি তার চিকিৎসায় সাহায্য করার চেষ্টাও করেন।আরো জানান, এ কারণেই তাদের সম্পর্ক ঠিক হওয়ার সম্ভবনা দেখা যায়। এবং সে জন্যই মূলত দুবাই ঘুরতে যাওয়া। কিন্তু কিছু সময় পর বিতর্কিত এ তারকা পুনরায় আগের অভ্যাসে ফেরত যায়। যার ফলে তাদের আর একসাথে থাকা হচ্ছে না। এবং স্ত্রী সালসাবিল স্পষ্ট ভাবে বলেও দিয়েছেন, নেশা করা না ছারলে তাদের সম্পর্ক থাকবেনা ।কিন্তু অফিশিয়ালি কোনোরকম বিচ্ছেদ তাদের মাঝে হয় নি। মূলত, সা রে গা মা পাএর মঞ্চে বিভিন্ন বিখ্যাত শিল্পীদের গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন নোবেল। তার আকর্ষনিয় কন্ঠের কারণে বাংলাদেশের পাশাপাশি ভারতেও তৈরি করেছেন নিজের বিশাল ফ্যানবেজ। কিন্তু রাতারাতি প্রয়োজনের বেশি জনপ্রিয়তা পাওয়ার পর থেকে দেখা মেলে তার সম্পূর্ণ ভিন্ন এক রূপ। যেখানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের নিয়ে আজে বাজে মন্তব্যও করতে দেখা যায় তাকে। ফলস্বরূপ, নেটিজেনদের অপছন্দের লিস্টে জায়গা তৈরি করে ফেলেন তিনি। এমনকি যেসব শিল্পী কিংবা রিয়ালিটি শোএর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন সেসব কিছু এখন নোবেল ভুলে থাকতে চাওয়ার কথাও বলেন। এসব বিতর্কের মাঝেই, ২০১৯ সালে ভালোবেসে বিবাহের সম্পর্কে আবদ্ধ হোন নোবেল-সালসাবিল। তবে ২০২০ সালের মে মাসে কাবিননামা সহ তাদের বিয়ের খবর নেট জগতে ভাইরাল হয়ে যায়। সাথে গুজব ছড়ানো হয় নোবেলের তৃতীয় বিয়ে নিয়েও।। যদিও বিয়ে করার কথা স্বীকার করে, তৃতীয় বিয়েকে গুজব বলে নাকচ করে দিয়েছিলেন তিনি ।এ সময়ে স্ত্রী সালসাবিলের সাথে নিজের লেখা গানের মিউজিক ভিডিও তৈরি করেছিলেন এই বিতর্কিত তারকা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad