Ad

এবারের ঈদ আনন্দ যেনো অনন্ত জলিলের নতুন সিনেমাই পূর্ণ করে দিলো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
annto-jolil-2204230412
Durbin News

কখনও নিজেদের বলিউড তারকার সাথে তুলনা করে, কখনও বেফাঁস মন্তব্য করে, কখনওবা নিজের অভিনীত সিনেমার মাধ্যমে প্রায় সবসময়ই আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছেন ঢাকাই সিনেমার তারকা যুগল অনন্ত জলিল ও বর্ষা। এবারও তার ব্যতিক্রম কিছু হয় নি। চলতি বছরের ইদুল ফিতরে রিলিজ পেয়েছে অনন্ত জলিল ও বর্ষার অভিনীতি নতুন সিনেমা কিল হিম। যার মাধ্যমে পুনরায় সোশ্যাল মিডিয়া জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় তরকা জুটি। কেউ ভাড়া করে দর্শক আনার অভিযোগ তুলেছে, কেউবা অনন্তকে তুলনা করেছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়ক সাকিব খানের সাথে, কেউ কেউ আবার অনন্ত জলিল ও বর্ষার অভিনয় নিয়ে করেছেন নানারকম হাস্যরসাত্মক মন্তব্য। যা নিয়ে বর্তমানে নেট পাড়ায় শুরু হয়েছে নানা পোস্ট কিংবা ট্রোলিংয়ের ছড়াছড়ি। অনেক দর্শকই একশন জনরার এই সিনেমাটিকে এ বছরের সেরা মুভির তকমাও দিয়ে ফেলেছেন। তবে সিনেমাটিতে চর্চিত অভিনেতা অনন্ত জলিলের নানা একশন সিকুয়েন্স, ডায়লগ ডেলিভারি, ইমোশনাল সীন ইত্যাদি দর্শকদের বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে। পাশাপাশি বর্ষার অভিনয়ও যেনো বিনোদনকে ষলোকলায় পূর্ণ করে দিয়েছে। সিনেমাটি দেখে বের হওয়া দর্শকদের সকলের মুখেই ছিলো উজ্জ্বল হাসির ছোঁয়া। কেউবা অতি আনন্দে আবেগী ও হয়ে গিয়েছেন। প্রায় প্রত্যেকেরই মন্তব্য ছিলো অনন্ত জলিল মানেই নতুন কিছু। তবে নতুন সিনেমাতে তার বলা ইংরেজী গুলো যেমন, ওয়াই, ওয়েন,ওয়াট ইত্যাদিই ছিলো মূল আকর্ষণ। দর্শকদের মতে সিনেমাটি পরতে পরতে রয়েছে বিনোদনের ছোঁয়া। যা ঈদ আনন্দকে পূর্ণতা দান করেছে। তবে বলাবাহুল্য, জনপ্রিয় এই অভিনেতা জুটির নতুন সিনেমায় ব্যবহৃত প্রযুক্তি, লোকেশান, একশন সিকুয়েন্স, ড্রোনশট, গান সবকিছুই পূর্বের তুলনায় বেশ আপডেটেড এবং গোছানো ছিল।। একইসাথে অনন্ত ও বর্ষায় অভিনয়েও এসেছে পরিবর্তন৷ চলচ্চিত্রটিতে কিছু সীন বাদে প্রায় পুরো চলচ্চিত্র ই ছিলো বেশ গোছানো ও সাবলীল।। যা ভক্তদের নজর কেড়েছে। সেজন্য অনেকে মন্তব্যও করেছেন নতুন অনন্ত -বর্ষাকে দেখেছেন তারা। কেউবা প্রশংসা করেছেন সিনেমা কালার গ্রেডিং, সুন্দর স্নিগ্ধ লোকেশানেরও। তবে সিনেমাটির অন্যতম একটি আকর্ষণ ছিলো এর রোমান্টিক গানটি। যার লিরিক্স, সুর এবং সীন গুলো দর্শকদের মন জয় করেছে । মূলকথা, একশন ও কমেডি মিলিয়ে একটি পরিপূর্ণ সিনেমাই যেন উপহার দিয়েছেন অনন্ত। ঢালিউডের চর্চিত এই সিনেমাটিতে অনন্ত জলিলকে দেখা গিয়েছে একজন এজেন্টের ভূমিকায়। অন্যদিকে, এ ছবিতে প্রথমবারের মতো ভিলেনের চরিত্রে দেখা গিয়েছে বর্ষাকে। যার ক্যারেক্টারের নাম ছিলো জিনিয়া। মো.ইকবাল পরিচালিত কিল হিম সিনেমাটিতে আরো রয়েছে মিশা সওদাগর, রুবেল, শিবা শানু, জাদু আজাদ প্রমুখের মতো নামকরা সব অভিনয়শিল্পীরা। ঢালিউডের জনপ্রিয় একজন একশন হিরো হিসেবে পরিচিত অনন্ত জলিল। যার সিনেমা জগতে অভিষেক ঘটে ২০১০ সালে, খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে। তারপর থেকেই নিঃস্বার্থ ভালোবাসা, দ্য স্পীড, মোস্ট ওয়েলকাম, দিন-দ্য ডে নামক সম্পূর্ণ নতুন ঘরানার সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এবং তার ছবিগুলো বারংবারই দর্শকের বিনোদনের যোগান দিয়ে আসছে। শুধু তাই না, তার অভিনীত ছবির গান ঢাকাই পোলা আজও দর্শক মহলে বেশ জনপ্রিয়। তবে ঢালিউড অভিনয়শিল্পী অনন্ত ও বর্ষার অভিনীত পূর্বের সব সিনেমার তুলনায় কিল হিম এর পজিটিভ রিভিউ তুলনামূলক ভাবেই বেশি। ফলস্বরূপ, কিল হিম পার্ট ২ আসার খবরও শুনা গিয়েছে। কিন্তু এ বিষয়ে অফিশিয়াল কোনো মন্তব্য আসে নি। এছাড়া বাংলা সিনেমা জগতে এই জনপ্রিয় জুটির বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা নেত্রী -দ্য লিডার খুব জলদিই প্রেক্ষাগৃহে রিলিজ পেতে পারে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad