Ad

হুট করে বিয়ে করে হাজারো তরুণীর মন ভাংলেন সালমান মুক্তাদির।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
344695473_913170383271724_4079712960682055525_n
Durbin News

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মোহাম্মদ মুক্তাদির বিয়ে করেছেন। ইউটিউবার থেকে তারকা হয়ে ওঠা সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল।তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে আসলেন সালমান। থিতু হলেন এক নারীতে।আজ ২ মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি তাঁর সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিজের বিয়ের ব্যাপারটি সবাইকে জানিয়েছেন। তবে নিজের স্ত্রীর পরিচয় প্রকাশ করেন নি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন, “The end of “Salman Muqtadir” ক্যাপশনে তিনি আরও লিখেন, “বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।”। একপ্রকার লোকচক্ষুর আড়ালেই তিনি গত ৩০ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন। কোন রকম জাঁকজমক অনুষ্ঠান ছাড়াই মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে শরিয়া মোতাবেক বিয়ে করেন তিনি। তবে এটা নিশ্চিত এভাবে হুট করে বিয়ে করে হাজারো তরুণীর মন ভেঙ্গে দিয়েছেন সালমান। ছবি গুলো শেয়ার করার পর হাজারো তরুণী কমেন্ট সেকশনে নিজের মন ভেঙ্গে যাওয়ার খবর জানাচ্ছেন। তবে সদ্য বিবাহিত সালমানকে অভিনন্দন জানাতে ভুলছেন না তাঁর ভক্ত, বন্ধুবান্ধব, আত্নীয় স্বজনরা। বিয়ে নিয়ে সালমান মুক্তাদির অবশ্য কয়েকদিন আগেই একটি ইঙ্গিত দিয়েছিলেন। নিজের ফেসবুক প্রোফাইলে গত ২৬শে এপ্রিল মজা করে লিখেছিলনে, ‘ কল্পনা করুন একদিন আপনি দেখবেন সালমান মুক্তাদির স্থির হয়ে সংসারী হয়ে গেছে এবং একটি পরিবার শুরু করেছে। সেই সাথে স্বাভাবিক আচার ব্যাবহার করছে, এমনকি বাজে কোনো অভ্যাসও নেই। তাঁর ভালো চরিত্রের পাশাপাশি দুইটি বাচ্চাও আছে!, কল্পনা বন্ধ করুন, এটি “আয়মান সাদিক”!তবে মজার ছলে করা সেই পোস্ট যে সিরিয়াস হয়ে যাবে সেটা কেউই হয়তো ঘুণাক্ষরে টের পান নি। কদিন আগেই রাজধানীতে এক ইফতার পার্টিতে সাংবাদিকদের সাথে আলাপকালে সালমান নিজের বিয়ের ব্যাপারে জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমি আয়মান সাদিকের জন্য অপেক্ষা করছি। ফ্রেন্ড সার্কেলের মধ্যে ও এখনো বিয়ে করেনি। ও বিয়ে করলেই তারপর আমি বিয়ে করব। ওর বিয়েটা হলে আমি আমার দায়িত্বটা নিতে পারব আর কি।’আর কেমন পাত্রী চান সে ব্যাপারে জিজ্ঞেস করা হলে তাঁর উত্তর ছিলো, ‘বিয়ের জন্য পাত্রী একদমই প্রেফার করে না। আমার যদি কারো সঙ্গে থেকে ভালো লাগে, কথা বলে ভালো লাগে; ও যদি আমাকে বোঝে, আমি যদি তাঁকে বুঝি আর রিসপেক্টটা সব থেকে বেশি ইমপর্ট্যান্ট। রিসপেক্ট না থাকলে একটা মানুষের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক ধরে রাখা যায় না।’সেই আলাপচারিতার অল্প কদিনের ব্যবধানে সালমান তাঁর পছন্দমতো কাউকে পেয়ে গেছেন। পেয়ে গেছেন ভালো লাগার মতো, তাঁকে বোঝার মতো, সম্মান করার মতো ও সারাজীবন আগলে রাখার মতো মানুষটাকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad