Ad

বিয়ের আগে যেসব বিতর্কে জড়িয়েছেন সালমান!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Disha-Islam
Durbin News

সালমান মুক্তাদির ও সমালোচনা যেন এক সূত্রে গাঁথা একটি নাম। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে নিজেকে প্লে-বয়ের তকমা এনে দিয়েছেন তিনি নিজেই। দিশা ইসলাম নামের এক ডিভোর্সী নারীকে বিয়ে করার আগে সালমান জড়িয়েছিলেন বেশ কয়েকটি বিতর্ক ও প্রেমের সম্পর্কে। ২০১৭ সালে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” জেতা জেসিয়া ইসলামের সাথে প্রেমে জড়িয়েছিলেন সালমান। জেসিয়ার সঙ্গে প্রায় দুই বছরের সম্পর্ক ছিলো সালমানের। তবে ২০১৯ সালে সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন জেসিয়া। প্রেমের সম্পর্কে বেশ কিছু অসঙ্গতি পাওয়ায় সালমানের সঙ্গে ব্রেক-আপ করেন তিনি। ব্রেক-আপ করার আগে সালমানের বাসার সামনে রাত তিনটার দিকে গেইটে ভাংচুরও করেন জেসিয়া। জেসিয়ার সাথে সম্পর্কে যাওয়ার আগেও সালমানের বিরুদ্ধে বেশ কয়েকটি উঠতি মডেলের সঙ্গে প্রতারণা ও শারিরীক সম্পর্কের অভিযোগও পাওয়া যায়। জেসিয়া ছাড়াও সালমানের আরেক বন্ধু মিউজিশিয়ান জেফারের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিলো অনেকদিন ধরেই। তাঁর ভক্ত অনুরাগীরা ধরেই নিয়েছিলেন জেসিয়ার সাথে ছাড়াছাড়ি হওয়ার পর জেফারের সাথে চুটিয়ে প্রেম করছেন সালমান। তবে একাধিকবার বিষয়টি খোলাসা করেছেন সালমান ও জেফার। তাঁদের দু’জনারই দাবি ছিলো তাঁরা খুব ভালো বন্ধুই মাত্র, এর বাইরে কিছুই নয়। এদিকে ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে দেশের এক শীর্ষ স্থানীয় এক গণম্যাধ্যম তাঁর বিরুদ্ধে ধনী নারীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার অভিযোগ তুলে প্রতিবেদন প্রচার করে। ওই প্রতিবেদন থেকে জানা যায়, নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক নারীর অভিযোগ, কখনও নারীদের স্টার হওয়ার প্রলোভন দেখিয়ে, কখনও প্রেমের অভিনয় করে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন সালমান।তার ফাঁদে পড়া নারীদের বেশিরভাগই ধনী পরিবারের। প্রতারণার পাশাপাশি অনৈতিক kormokande বাধ্য করতেন বলেও অভিযোগ ছিলো সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি সালমান মুক্তাদিরের বিরুদ্ধে।এ ছাড়াও ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি সালমান মুক্তাদির তাঁর ইউটিব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ শিরোনামে একটি মিউজিক ভিডিও মুক্তি দেন। গানটি মুক্তি পাওয়ার পর দর্শক ও ভক্তদের পক্ষ থেকে সালমানের বিরুদ্ধে অশ্লীলতা ও ‘সফট পর্নোগ্রাফি’ ছড়ানোর অভিযোগ উঠে। এরই জের ধরে ১৯ শে ফেব্রুয়ারি তাঁকে থানায় ডেকে পাঠায় ঢাকা সাইবার ক্রাইম ইউনিট। বিকাল তিনটা থেকে সন্ধা পর্যন্ত সাইবার পুলিশ তাকে জেরা করে। পরে পুলিশের নির্দেশে ইউটিউব থেকে সেই মিউজিক ভিডিও সরিয়ে ফেলতে বাধ্য হন তিনি। শেষে মুচলেকা দিয়ে ছাড়া পান সালমান।তবে এতো সমালোচনার পর এবার বহু নারীর নেশা থেকে বেরিয়ে এসে এক নারীতে থিতু হলেন এই ইউটিউব তারকা। নব্য বিবাহিত সালমানের স্ত্রী দিশা ইসলাম York University থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন। বর্তমানে DPL Management নামক এক বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করছেন দিশা। এর আগেও বিশ্বের অন্যতম বড় এনজিও প্রতিষ্ঠান “ব্র্যাক” এ কাজ করেছেন তিনি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad