Ad

ব্যাক্তিগত জীবন নিয়ে নিশোর মন্তব্যে কড়া জবাব নিরবের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
26975744d9b9bb20c84d695f53a21441-64bb83f7195e4
Durbin News

বড় পর্দায় অভিষেক হওয়ার পর থেকে একের পর এক বিতর্কতা মূলক আলোচনায় জড়িয়ে যাচ্ছেন আফরান নিশো। শাকিব খানের পর এবার নিরব হোসাইনের সঙ্গে বিতর্কে জড়ালেন তিনি। গত ঈদে নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর নিশো বলেছিলেন, তিনি এমন হিরো হতে চান না যে বিয়ের কথা, সন্তানের কথা লুকিয়ে রাখবেন। কারও নাম উল্লেখ না করলেও শাকিব-ভক্তরা ধরেই নিয়েছিলেন নিশোর মন্তব্যটি ছিল শাকিব খানকে নিয়ে। এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় বয়ে যায়। শুক্রবার (২১ জুলাই) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ। প্রচারণার জন্য এখন সেখানে আছেন নিশো। সেখানে একই বিষয়ে গণমাধ্যমকে নিশো বলেছেন, ‘ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই আমি। আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়।’এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশোকে নিয়ে আবার শুরু হয় সমালোচনা। এ প্রসঙ্গে ইমন চুপ থাকলেও নিজেকে শান্ত রাখতে পারেননি নিরব। নিশোকে পাল্টা জবাব দিয়ে নিরব জানান, তিনি নন বরং নিশোই তার ব্যক্তিজীবন আড়ালে রেখেছেন।নিশোর মন্তব্যের কড়া জবাব দিয়ে ফেসবুকে নিরব লিখেছেন, ‘আমার ব্যক্তিজীবনের প্রায় প্রতিটি বিশেষ ঘটনা সংবাদকর্মীরা দেশের মানুষের কাছে তুলে ধরেছেন। আমার বিয়ে, স্ত্রী ও দুই কন্যাসন্তানের সব খবর সম্পর্কে সবাই অবগত। আপনারা কি জানেন নিশো কবে বিয়ে করেছেন বা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কবে প্রকাশ্যে এসেছেন? বন্ধু হয়ে আমি তো কখনো দেখিনি! তাহলে ব্যক্তিগত জীবন অন্তরালে কে রেখেছেন, আমি নাকি নিশো?’নিশোর এমন মন্তব্য একদম পছন্দ হয়নি বলে জানান নিরব। কারও সম্পর্কে কিছু বলার আগে জেনে তারপর বলার পরামর্শ দিয়েছেন তিনি। নিরব লেখেন, ‘বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই, এই ধরনের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ হয়নি। তুই অন্যকে নিয়ে যেসব কথাবার্তা বলছিস, জেনে-বুঝে বল। তুই তোর ফিলোসফি নিয়ে থাক, সেখানে অন্যকে আঘাত করতে যাস কেন? আশা রাখছি, ভবিষ্যতে ভুল শুধরে নিবি।’ এছাড়া একই সাক্ষাৎকারে নিশোর আরেকটি মন্তব্য নিয়েও তোলপাড় সৃষ্টি হয়েছে। নিশোর মতে, দর্শক টাকা খরচ করে নাটকের অভিনেতাদের বড় পর্দায় দেখতে আসেন না। সেই মিথ তিনি ভেঙে দিয়েছেন। তবে তার সঙ্গে একমত হতে পারেননি অনেকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে ছোট পর্দা থেকে আসা হুমায়ুন ফরীদি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদের সব সিনেমাই কি ফ্লপ? বিয়ে-সন্তান নিয়ে প্রথমবার করা মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন নিশো। জানিয়েছিলেন কাউকে ইঙ্গিত করে নয়, নিজের দর্শনের কথা বলেছিলেন তিনি। তবে এবার এখনো পর্যন্ত তিনি কোন কথা বলেননি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad