Ad

শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চান অপু

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-232676-1690093989
Durbin News

২০১৭ সালের শেষের দিকে ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন শাকিব খান। ওই সময় আবেদনটি নিয়ে সালিস হয়। শাকিব উপস্থিত না হলেও অপুর উপস্থিতিতে আবেদনের শুনানি হয়। সেই সালিসের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সে ব্যাপারেই মুখ খুলেছেন অপু বিশ্বাস। বর্তমানে সন্তান জয়কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখান থেকে শুক্রবার (২১ জুলাই) রাতে একটি গণমাধ্যমে অপু বিশ্বাস বলেন, ২০১৭ সালের শেষের দিকে শাকিব বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিল ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে। সেই আবেদন নিয়ে ওই সময় সালিস হয়। সম্প্রতি ওই সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। অপু বলেন, বিষয়টি খুবই সেনসিটিভ। তাই আগেভাগে কিছু বলতে চাচ্ছি না। কারণ, আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম। এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা–বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে বাবা-মা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।অপু আরও বলেন, আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন।ওই ভিডিওতে সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমাদের আজকের সালিস কেসে বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়েছেন। তার বক্তব্য প্রদান করেছেন। আসলে তিনি বিষয়টি মীমাংসা করতে চান, স্বামী নিয়ে সন্তান নিয়ে ঘর-সংসার করতে চান। কিন্তু বাদী উপস্থিত হননি। সাধারণ একটি সাদা কাগজে আবেদন পাঠিয়েছেন তিনি। কাজি অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি হয়ে আসেনি এটি। এমনকি কোনো কাবিননামা, কোনো সাক্ষী বা কোনো হলফনামা নেই।মূলত এরপর থেকে শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হওয়া না হওয়ার বিষয়টি সামনে চলে আসে। ভিডিওটি দেখে অনেকে ধারণা করছেন, এখনও তাদের তালাক হয়নি। উল্লেখ্য, ঢালিউডে দীর্ঘদিন ধরেই গুঞ্জন উড়ছে আবারও এক হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এক হওয়ার বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু জানাননি তারা। আদৌ এই তারকা দম্পতির ডিভোর্স হয়েছিল কি না? সে নিয়ে চলছে জোর আলোচনা। বিবাহবিচ্ছেদের আবেদন করার আগে থেকেই সন্তানকে নিয়ে আলাদা থাকলেও সন্তান জয় প্রায় দিনই বাবা শাকিবের বাসায় সময় কাটায়। তবে বছরখানেক ধরে সন্তানের সঙ্গে অপু বিশ্বাসেরও শাকিবের বাসায় যাওয়া–আসা বেড়েছে। দুজনের মধ্যে দেখা-সাক্ষাৎ, কথাবার্তাও হয়। আর এর জের ধরেই বেশ কিছুদিন ধরেই ঢালিউডে কানাঘুষা চলছে, আবারও এক হতে পারেন শাকিব-অপু।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad