Ad

ইব্রাহিম-পলক সম্পর্ক, গুঞ্জনই কি তবে সত্যি?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1690193736-5d3e95e0206715934c97fa13f0d5efde
Durbin News

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান ও শ্বেতা তিওয়ারির কন্যা পলক তিওয়ারিকে নিয়ে। প্রেম করছেন এই জুটি। একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যাওয়া থেকে সিনেমা দেখতে যাওয়া, একসঙ্গে সময় কাটানো। আড়ালেই চলছে দুজনের কথিত সম্পর্ক।মাঝে মধ্যেই পাপারাৎজিদের ক্যামেরার সামনে এসে পড়ছেন দুজনে। ক্যামেরা দেখলেই মুখ লুকাচ্ছেন ইব্রাহিম-পলক। তবে তাতেও গুঞ্জন থেমে নেই। তবে প্রশ্ন হলো, দুজনের এই সম্পর্ক নিয়ে তাদের পরিবারের মতামত কি?ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পলকের সঙ্গে ছেলে ইব্রাহিমের প্রেম নিয়ে বিশেষ আপত্তি নেই মা অমৃতা সিংয়ের।আর সাইফ আলি খান তো প্রেমের ব্যাপারে বেশ স্বাধীনচেতা একজন। ছেলেমেয়ের স্বাধীনতা, ইচ্ছা, ভালোলাগায় কোনোদিনই বাধা হয়ে দাঁড়াননি। অর্থাৎ ছেলের পরিবার থেকে কোনও আপত্তি নেই বলেই জানা যাচ্ছে। এদিকে মা হিসেবে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি বেশ কড়া। মেয়ের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে শুরু করে বাইরে যাওয়া আসার ব্যাপারে বেশ কড়া নিয়ন্ত্রণ তার। তবে সূত্র বলছে, মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গেই সেই বাঁধনও ক্রমশ আলগা হতে শুরু করেছে। ওইদিকে প্রেমিক যুগলও তৈরি। তাই প্রেম নাকি চলছে চুটিয়ে। শ্বেতা ছোট পর্দার অভিনেত্রী।সাধারণত বলিউডে ছোট পর্দা বনাম বড় পর্দার যে অঘোষিত ঠাণ্ডা লড়াই চলে তাও নাকি কাজ করছে না এ ক্ষেত্রে। সম্প্রতি একসঙ্গে হলিউডের এক নিউ-রিলিজ দেখতে গিয়েছিলেন দুজন। সেখানেও হাজির হয় পাপারাৎজিরা। তবে এবার দেখে মুখ লুকিয়ে ফেলা নয়, বরং দুজনেই পোজ দেন হাসিমুখে। যা তাদের সম্পর্কের বিষয়টি বেশ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।শিগগিরই মুক্তি পাবে ইব্রাহিম আলি খানের প্রথম চলচ্চিত্র। আর নিজের প্রথম চলচ্চিত্রেই কাজলের মতো অভিনেত্রীকে পাচ্ছেন তিনি। অপরদিকে এই বছরেই সালমান খানের ‘কিসি কি ভাই কিসি কি জান’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয় পলকের। সিনেমাটি ফ্লপ হলেও নজর কেড়েছিলেন শ্বেতা-কন্যা। মায়ের পেশাই বেছে নিয়েছেন পলক। এগিয়ে নিয়ে যেতে চান নিজের ক্যারিয়ারকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad