বিনোদন


প্রিয়তমার পর আসছে হিমেল আশরাফের "রাজকুমার"


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ জুলাই ২০২৩, ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার

প্রিয়তমার পর আসছে হিমেল আশরাফের "রাজকুমার"
নাট্যনির্মাতা হিমেল আশরাফ তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’র মাধ্যমে একজন সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে ইতিমধ্যেই আসন তৈরি করে ফেলেছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা ‘প্রিয়তমা’ সিনেমা এখনো দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের জোয়ারের মাঝেই হিমেল আশরাফ তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন।

সোমবার (২৪ জুলাই) হিমেল তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুখবরটি ভক্তদের জানিয়েছেন। পোস্টে হিমেল জানিয়েছেন তার নতুন সিনেমার নাম হচ্ছে ‘রাজকুমার’। এছাড়া জানা গেছে নির্মাণের পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য এবং সংলাপ তিনি নিজেই লিখছেন।
হিমেল আশরাফের প্রথম সিনেমায় ‘প্রিয়তমা’য় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। 


জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।