Ad

কনসার্টে দর্শকদের নাচানাচি, অতঃপর ভূমিকম্প!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
tylor-swift-earthquake-20230729154655
Durbin News

যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফটের একটি কনসার্টে দর্শকদের নাচানাচি ও সাউন্ড সিস্টেমের প্রভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। গত ২২ থেকে ২৩ জুলাই সিয়াটলের লুমান ফিল্ডে কনসার্ট করেন সুইফট। তার গানে মাতোয়ারা দর্শকরা যখন নাচছিলেন তখন সেখানকার মাটি কেঁপে ওঠে। একজন ভূকম্পবিদ জানিয়েছে, ওই সময় যে কম্পন সৃষ্টি হয়েছিল সেটি ২ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পের সমান।জ্যাকি ক্যাপলান-অরবাখ নামের এ ভূকম্পবিদ বলেছেন, ভূমিকম্পটি সৃষ্টি হয়েছিল সুইফটের ভক্ত অথবা সেখানকার সাউন্ড সিস্টেমের কারণে।এর আগে ২০১১ সালে আমেরিকান ফুটবলের একটি ম্যাচে দর্শকদের উল্লাসের প্রভাবে সিয়াটলে ভূকম্পন হয়েছিল। টেইলর সুইফটের কনসার্টটি সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে ওয়েস্টার্ন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক জ্যাকি ক্যাপলান-অরবাখ সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, আমেরিকান ফুটবলের ম্যাচটিতে দর্শকদের উল্লাসে যে কম্পন হয়েছিল আর সুইফটের কনসার্টে যে কম্পন হয়েছিল; এ দুটির মধ্যে কম্পনের মাত্রার পার্থক্য হলো ০ দশমিক ৩। তবে সুইফটের কনসার্টের সময় হওয়া কম্পনের শক্তি দ্বিগুণ ছিল।তিনি আরও বলেছেন, ‘আমি কনসার্টের দুই রাতের তথ্য নেই এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্য করি এগুলো সিগন্যালের একই প্যাটার্নের ছিল।’ সিয়াটলে টেইলর সুইফটের দুই রাতের কনসার্টটি উপভোগ করেছেন ১ লাখ ৪৪ হাজার মানুষ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad