বিনোদন


মা হওয়া নিয়ে মুখ খুললেন মাহি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ জুলাই ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন, রবিবার

মা হওয়া নিয়ে মুখ খুললেন মাহি
ফের মা হতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। গতকাল শনিবার অভিনেত্রীর একটি ফেসবুক পোস্ট ঘিরে এ গুঞ্জন রটে। এবার বিষয়টি নিয়ে সরব হলেন মাহি। জানালেন খবরটি সত্যি নয়।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘এটা সত্য নয়। আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সাথে জানিয়ে দিতাম।

ফেসবুকে মাহি লিখেছিলেন, ‘আমি তুমি আর আমাদের ২ টা ফুল।’ এরপরই মূলত গুঞ্জনের শুরু। এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে নড়েচড়ে বসেছিলেন অনেকে। দুটি ফুল বলতে কি পুত্র মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন মাহি— এমন প্রশ্ন উঁকি দিয়েছিল তাদের মনে।’

এবার বিষয়টি খোলাসা করলেন মাহি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি। আমি তুমি আর আমাদের ২ টা ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।’

চলতি বছরের ২৮ মার্চ পুত্র সন্তানের মা হন মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। রাকিবের সঙ্গে বিয়ের দেড় বছরের মাথায় সন্তানের জন্ম দেন তিনি।

এর আগে ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।


জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।