বিনোদন


ঝড় তুলেছে শাহরুখের ‘জিন্দা বান্দা’


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ জুলাই ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন, সোমবার

ঝড় তুলেছে শাহরুখের ‘জিন্দা বান্দা’
অপেক্ষার অবসান। কাঙ্ক্ষিত ‘জওয়ান’ ছবির প্রথম গান প্রকাশ্যে আনলেন শাহরুখ খান। আজ সোমবার সকালেই অবশ্য এই পাওয়ার প্যাকড-ট্র্যাকের জন্য অনুরাগীদের প্রস্তুত হওয়ার ঘোষণা দিয়েছিলেন কিং খান। গান প্রকাশের পর মুহূর্তের মধ্যেই সরগরম অনলাইন দুনিয়া। ভাইরাল দাবানল গতিতে।

‘জিন্দা বান্দা’ শিরোনামের গানটি লিখেছেন ইরশাদ কামিল আর কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি (আত্মসম্মানে ঘা লাগলে যুদ্ধ করা উচিত। এই লড়াইটাই বাঁচিয়ে রাখে) পংক্তিকে ধার করেই এই গানের কথা লিখেছেন তিনি। গান রিলিজের আগে শাহরুখ অবশ্য বারেলভি সাহেবের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আগেভাগেই ক্ষমা চেয়ে নিয়েছেন বিখ্যাত শায়েরিকে কাটাছেঁড়া করে ফিল্মি গান তৈরি করার জন্য। আর গানের কথাতেই ‘জওয়ান’-এর তুখড় জীবনযুদ্ধের কথা ধরা পড়ল।

বছর চারেক সিনেমপর্দায় দেখা না দেওয়ায় অনেক কটাক্ষ, সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল শাহরুখকে। তার ক্যারিয়ারের বাতি নিভে গিয়েছে বলেও কটুক্তি করেছিলেন অনেকে। তবে ‘পাঠান’-এর বক্সঅফিসে উত্তর দিয়েই ক্ষান্ত থাকেননি কিং খান। এবার তুরুপের তাস হিসেবে ‘জওয়ান’-এর নতুন গান ‘জিন্দা বান্দা’ নিয়ে এলেন।

এই গানের দৃশ্য শুট করতে কোনোরকম কসরত বাকি রাখেনি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এক হাজার  নৃত্যশিল্পী জোগার করে গানের সিকোয়েন্স শুট হয়। বাজেট ছিল ১৫ কোটি রুপি। 


জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।