বিনোদন
শাকিবের আগে-পিছে কেউ নেই: জাহারা মিতু
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের আগে পিছে কেউ নেই বলে মন্তব্য করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র প্রথম আসরের রানার-আপ ও অভিনেত্রী জাহারা মিতু।
মঙ্গলবার (২৯ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে তাকে জানানো এক শুভেচ্ছা পোস্টে এই মন্তব্য করেন মিতু।
জাহারা মিতু লেখেন, “একটা ইন্ডাস্ট্রি তখনই সফল হয়, যখন একাধিক সুপারস্টার নিজেদের মধ্যে কাজ নিয়ে প্রতিযোগিতা করে। কিন্তু শাকিব খান একাই ধরে রেখেছেন এই ইন্ডাস্ট্রি। তার সাথে প্রতিযোগিতা অনেক পরের কথা, তার আগে-পিছেও কেউ আপাতত নেই।”
তিনি আরো লেখেন, “শাকিব খান এখন একটা বিশেষণ, যার শেষে ভাই, চাচা, আঙ্কেল কিছুরই প্রয়োজন নেই। সাকিব ইজ সাকিব।আর প্রতিটি আর্টিস্টের উচিৎ নিজেকে ঠিক এই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা। একজন নায়ক শাকিব কিংবা ব্যক্তি শাকিবকে নিয়ে বলতে গেলে কথা শেষ হবে না। তাও অব্যক্ত কিছু কথা আজ বললাম।”
মিস ওয়ার্ল্ড বাংলাদেশে’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু সম্প্রতি জুটি বেঁধেছেন সুপার স্টার শাকিব খানের সঙ্গে। এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয়। ‘আগুন’ নামের সিনেমাটি যদিও এখনো মুক্তি পায়নি।
একই পোস্টে নিজের চলচ্চিত্রে আসার গল্প জানিয়ে মিতু লেখেন, “কখনো নায়িকা হবো স্বপ্ন দেখিনি, কখনো বাংলা ছবিতে অভিনয় করবো কল্পনাও করিনি। কাউকে ছোট করছি না, কিংবা কাউকে অসম্মানও করছি না। কিন্তু এটাই ধ্রুব সত্য শাবনূর-রিয়াজ জুটির পর বাংলা চলচ্চিত্র নিয়ে আমিসহ আমার পরিবার কিংবা আমার যাদের সাথে বেড়ে ওঠা তাদের কাউকেই আর আগ্রহ প্রকাশ করতে দেখিনি। নিজের পড়ালেখা, ফ্যাশন ডিজাইনিং এর ক্যারিয়ার এতোকিছু সামলাতে গিয়ে আর মিডিয়ার খোঁজ-খবরও তেমনটা রাখা হতোনা।”
তিনি আরো লেখেন, “২০১৮ সাল থেকেই একের পর এক বেশ কয়েকটি ছবির অফার ফিরিয়েছিলাম, নায়িকা হওয়ার ইচ্ছা ছিল না। তবে যখন শাকিব খানের নাম শুনলাম তখন সময় নিলাম। বাংলাদেশের সবচাইতে বড় ব্র্যান্ড, যার নামে পুরো একটা ইন্ডাস্ট্রি টিকে আছে, সেই শাকিব খানের সাথে কাজের অফার ফিরিয়ে দেয়ার সাধ্য আমার কেনো…. কারোরই নেই।
এই অভিনেত্রী আরো লেখেন, ইদানিং দেখি শাকিব খান কে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেন, আমি দেখি আর হাসি। এটাইতো শাকিব খানের পাওয়ার, যার নাম মুখে নিয়েই অনেকে সস্তা এটেনশন পাবার চেষ্টা করে। কারণ শাকিবইতো সবচাইতে বড় ব্র্যান্ড।’
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

.jpg)







