বিনোদন


বুবলীর এবার তাপসের সঙ্গে প্রেম করছেন, বলছেন ফারজানা মুন্নি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৪ নভেম্বর ২০২৩, ০২:০৯ অপরাহ্ন, শনিবার

বুবলীর এবার তাপসের সঙ্গে প্রেম করছেন, বলছেন ফারজানা মুন্নি
নতুন সম্পর্কে জড়িয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। এই নায়িকা নাকি গান বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন। খোদ তাপসের স্ত্রী ফারজানা মুন্নিই এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে এ কথা জানান তিনি। যদিও কিছুক্ষণ পর স্ট্যাটাসটি সরিয়ে ফেলা হয়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসটির স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। আর এ নিয়ে চলছে আলোচনা।

ফেসবুক স্ট্যাটাসে ফারজানা মুন্নি লিখেন, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়, সেজন্য তাপস ও বুবলী দায়ী থাকবে!

যদিও গান বাংলা সূত্র বলছে, তাপস ও মুন্নির অগ্রযাত্রা ও সুনামে ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোনো চক্র ফারজানা মুন্নির আইডি থেকে এমন একটি স্ট্যাটাস দিয়েছে। এই প্রসঙ্গে জানতে শবনম বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, তাপস ও মুন্নির উদ্যোগ টিএম ফিল্মসের ব্যানারে দেখা যাবে শবনম বুবলীকে। টিএম ফিল্মস নির্মিত ‘খেলা হবে’ সিনেমায় প্রসেনজিতের বিপরীতে চিত্রনায়িকা পরীমণি ও বুবলীকে দেখা যাবে। ছবিটির পরিচালক তানিম রহমান অংশু।

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।