বিনোদন


গোপনে বিয়ে করলেন শিল্পী লিজা!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ নভেম্বর ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন, রবিবার

গোপনে বিয়ে করলেন শিল্পী লিজা!
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা গোপনে বিয়ে করেছেন। গাঁটছড়া বেঁধেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে। লিজা তার বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই না বললেও সঙ্গীত পাড়ায় বেশ চাউর হয়েছে এ খবর।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, লিজাকে প্রায়ই সবুজের সঙ্গে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানেও লিজার পাশে থাকেন তিনি। এছাড়া এ গায়িকার হোয়াটস্যাপের প্রোফাইল পিকচারটিও সবুজের সঙ্গে। ফেসবুক ঘেটেও এই তথ্যের সঙ্গতি খুঁজে পাওয়া যায়। তাতে লিজা ও তার পরিবারের সঙ্গেও সবুজকে দেখা গেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে সবুজের সঙ্গে লিজার পরিচয়। সেখানে একটি শো করতে গিয়ে তাদের আলাপ হয়েছিল। এরপর প্রেমের সম্পর্ক ঘটে। তবে, তাদের বিয়ে নিয়ে চারদিকে গুঞ্জন চললেও এ নিয়ে মুখ খুলেননি লিজা। তাতে বিয়ের খবর আরও চাউর হয়।

উল্লেখ্য, ২০১২ সালে ইকবাল মাহমুদ লাভলুর সঙ্গে লিজার বাগদান হয়েছিল। তবে তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। পরে এ নিয়ে লিজা জানিয়েছিলেন, ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে যায়। আর যার সঙ্গে বাগদান হয়েছিল সেও বিয়ে করে ফেলেছেন।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে নাম লেখান লিজা। তারপর থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে তার সরব বিচরণ তার।


জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।