Ad

ভোটের মাঠে হোঁচট খেলেন 'নেতা' মাহি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
mahi
Durbin News

নায়িকা থেকে নেতা বনতে চান মাহিয়া মাহি। যেতে চান সংসদে। এজন্য রাজনীতিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। তা সবার জানা। কিন্তু শুরুটা মসৃণ হচ্ছে না মাহিয়া মাহির।ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিকবার মনোনয়ন চেয়েও বঞ্চিত থাকতে হয়েছে তাকে। এরমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জামা দিয়েছেন ঢাকাই সিনেমার এ নায়িকা। কিন্তু এই যাত্রাপথেও কাঁটা দেখতে পেলেন তিনি! রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন। এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছে রাজশাহী নির্বাচন কমিশন অফিস। রোববার (৩ ডিসেম্বর) মনোনয়ন যাচাইবাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়।চব্বিশের ভোটে এই হোঁচট খেয়ে মাহিয়া মাহি জানান, রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আজ অথবা কাল আপিল করবেন। এর আগে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার দিন মাহিয়া মাহি সাংবাদিকদের বলেছিলেন, স্বতন্ত্র বললেই আমার মনে কষ্ট লাগে। কারণ আমি মনে-প্রাণে বঙ্গবন্ধুকে লালন করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ লালন করি, তার নৌকাকে নিজের নৌকা মনে করি।তাহলে নৌকার প্রতীক ছাড়া প্রার্থী হওয়া কেন? মাহির উত্তর ছিল, প্রধানমন্ত্রী এবার নির্দেশ দিয়েছেন, কোনো এলাকায় যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী বের না হয়ে আসে। এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের আশেপাশে যারা আছে, ছোট ছোট দল আছে তাদেরকে আমরা যাতে হান্ড্রেড পার্সেন্ট উৎসাহ দেই, এই নির্বাচন বরাবরের মতোই সুষ্টু নির্বাচন হবে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করেন।এই নায়িকা আরও বলেন, আমার মনে হচ্ছিল, রাজশাহী-১ আসনে মোটামুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সুযোগ আছে। তাই আমার মনে হলো প্রধানমন্ত্রীর দেখানো নির্দেশে এখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা করবো। আমি এখানে অংশগ্রহণ করলে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad