বিনোদন
শবনম ফারিয়া এখন সিঙ্গেল, জানেন না কবে মিঙ্গেল হবেন
সম্প্রতি কাজ ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন শবনম ফারিয়া। এক প্রশ্নের জবাবে বললেন, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল। কবে মিঙ্গেল হবো সেটাও বলতে পারছি না।
এই অভিনেত্রী আরও বলেন, আসলে আমার নিজের উপর আর বিশ্বাস নাই। তাই সঙ্গী না খুঁজে সিঙ্গেল আছি। আমি বিশ্বাস করি, রিলেশনশিপ সবসময় উপর ওয়ালা সেট করে রাখেন। তাই আল্লাহ যখন চাইবেন আমি আবার কোথাও সেট হই তখন কিছু হবে।
তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনরা চর্চা করেন উল্লেখ করে শবনম ফারিয়া বলেন, আমি এটা খেয়াল করেছি। এর প্রভাব শুধু আমার উপর পড়েনা, আমার মা দুই বোনসহ তাদের ফ্যামিলিতে পড়ে। আমার মা কখনো চায়নি আমি অভিনেত্রী হই। এখন আমাকে নিয়ে যখন সমালোচনা হয় মা খুবই আপসেট হয়ে পড়ে। তাই সেনসেবল হওয়া উচিত।
প্রসঙ্গত, ভালোবেসে বছর পাঁচেক আগে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। বিয়ের দু’বছর না যেতেই তার সেই সংসার ভেঙে যায়।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি
অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।

.jpg)







