বিনোদন
জন্মদিনে নতুন চমক নিয়ে হাজির শাকিব খান
তিন মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার একক আধিপত্য বিস্তারকারী নায়ক শাকিব খান। এবারের জন্মদিনের উদযাপনও করেন সেখানে। জন্মদিনে সবাইকে চমকে দিয়ে নতুন চমক নিয়ে হাজির তিনি।
নিউইয়র্কে শাকিব খান তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন সিনেমার নাম ঘোষণা করলেন, সেই সঙ্গে দিলেন অবাক করা এক তথ্য। এস কে ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রের নাম ‘রাজকুমার’, ছবির নায়িকা হিসেবে তার বিপরীতে বুবলি বা অন্য কেউ নয়, দেখা যাবে নতুন মুখ কোর্টনি কফিকে।
‘রাজকুমার’ চলচ্চিত্রের পরিচালক হিমেল আশরাফ জানান, কোর্টনি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন। তার কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কয়েকটি উৎসবে দেখানো হয়েছে। আর `ডমিনোস' এবং `প্লিজেন্ট গ্রোভ' নামের দুটি ফিচার ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার কোর্টনি নিউইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। লং আইল্যান্ডের হিকসভিলে বেড়ে উঠেছেন কোর্টনি।
“রাজকুমার” চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে আধো বাংলায় কোর্টনি কফি বলেন, ‘এ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। খুব সুন্দর একটি গল্পে সিনেমাটি হতে যাচ্ছে। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভাগ্যবান। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো করতে পারি। ধন্যবাদ।’
এদিকে শাকিব খানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে শাকিব খান ফিল্মসের নতুন চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়।
শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি।
শাকিব খান জানান, শুধু বাংলাদেশ নয়, ‘রাজকুমার’ মুক্তি দেওয়া হবে আমেরিকা, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ একযোগে বিশ্বের বিভিন্ন দেশে। সেভাবে প্রস্তুতি নিয়েই তিনি এই ছবির কাজ এগিয়ে নিচ্ছেন।
শাকিব আরও যোগ করেন, ‘শুধু গ্রিনকার্ড নেওয়ার জন্য আমেরিকায় আসিনি। এখানে এসে দীর্ঘদিন কাজের মধ্যে ছিলাম। যেহেতু এই পরিবেশটা আমার জন্য একেবারে নতুন, তাই সবকিছু গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এত দিন যে স্বপ্ন দেখতাম, এখন থেকে সেই স্বপ্নের পথে হাঁটা শুরু করলাম। যত দিন আমার শক্তি সামর্থ্য থাকবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করে যাব।’
জানা গেছে শাকিবের নতুন সিনেমা , ‘রাজকুমার’ ছবির শুটিং শুরু হবে এ বছরের জুলাইয়ের দিকে।
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
শাকিব খানের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত
দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবে এত দিন অভিনয়ে ফেরার আগ্রহ দেখাননি তিনি। তবে এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও সে জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে
দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

.jpg)


