

আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশন সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে নাটক “দুনিয়ার খেলা”। প্রিয়া সেন এর লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও ও তানহা নুফা।নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস.ডি.জীবন। ঈদে “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির,মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম.এন.শিপু, মেহেদি ও নিরব উদ্দিন সহ আরো অনেকে।আশিক খান ফ্লিমস এর সহযোগিতায় তত্ত্বাবধানে ছিলেন রাকিবুল হাসান।চিত্রগ্রহনে ছিলেন আর.আই লিপসন।নির্মাতা এস.ডি.জীবন বলেন,”দুনিয়ার খেলা” নামটি যেমন সুন্দর, নাটকের গল্পটিও অসাধারণ। প্রিয়া সেন ভালোই লিখেছে। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। গল্পটা মুলত রোমান্টিক এ্যাকশান টাইপের। যাতে প্রেম, অভাবের তাড়না, ক্ষমতার লোভ এই ধরণের বিষয়গুলো আছে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করেছি। আশিক খান ও রাকিবুল হাসান সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন।আমরা মুলত ভিন্নভাবে একটি গল্প বলতে চেয়েছি।নাটকে আশিক খান ও খান রশ্নি’র রসায়নটা দারুণ ছিলো। বাকীটা বিচার করবে দর্শকরা, আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি। যদি নাটকটি সবার ভালো লাগে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন, নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমি মুলত আমার গল্পে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চারপাশে কতো ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে ক্ষমতার লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। পারিবারিক সর্ম্পক, বন্ধুত্ব এমনকি প্রেমও নষ্ট করে দেয় এই ক্ষমতার লোভ। আমি আশা করছি এই ঈদে আমার লেখা গল্পে নির্মিত নতুন নাটকটি দর্শকদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আশিক খান চৌধুরী বলেন, বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। ক্ষমতা আর টাকার লোভে মানুষ এই দুনিয়ায় কতো খেলা খেলে সেটিই বুঝতে পারবেন এই নাটকে। প্রিয়া সেন দিদির গল্পে পরিচালক এস.ডি.জীবন দাদা একটি সুন্দর কাজ করেছেন। এটি আমাদের একটি টিম ওয়ার্ক। আমরা সবাই নিজেদের পরিবারের সদস্যদের মতোই কাজ করেছি। আমি আশা করছি দর্শকরা অন্যরকম কিছু দেখতে পাবেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।এতে অভিনয় প্রসঙ্গে খান রশ্নি বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। সমাজের বাস্তবতা, প্রেম ও দন্ধ, অভাবের তাড়না, ক্ষমতার লোভ, সবকিছু মিলে দর্শক ঈদের আয়োজনে যে ধরনের নাটক দেখতে চায় এটি তেমনই। এতে আমি ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি আমার চরিত্রটি দর্শকের পছন্দ হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক এটি পর্দায় দেখুক।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।