বিনোদন


মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ মূলকারণ ফাঁস


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ মূলকারণ ফাঁস
দুই দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একে অন্যেকে উদ্দেশ্য করে দুইটি দ্বন্দ্বমূলক  স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হয় । 

স্ট্যাটাসের শুরুতে মেহজাবীন তার ফেসবুকে লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। এর পাল্টা জবাবে আবার সিয়াম তার ফেসবুকে লেখেন, মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা নেই।

দুজন তারকার পাল্টাপাল্টি এমন ধরনের  দ্বন্দ্বমূলক স্ট্যাটাসে ভক্তদের মাঝেও নানা প্রশ্ন, জল্পনা-কল্পনার তৈরি হয়। অনেকেই ভেবে নেন এটি কোনো নাটকের প্রচারণা বা ক্যাম্পেইনের অংশ হতে যাচ্ছে । নেটিজেনদের সেই ধারণাই অবশেষে  সত্যি হলো। নিজেদের দ্বন্দের সেই কারণ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন।

গত বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ফেসবুকে স্ট্যাটাসে অভিনেত্রী মেহজাবীন লিখেছেন, ‘সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো। তবে, বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়। অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি, তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।’

এরপরই এ অভিনেত্রী জানান, এটি একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ ছিল। আর ক্যাম্পেইনটিতে অংশ নেয়ার জন্য সাধারণ মানুষদেরও আহ্বান করেছেন তিনি। প্রিয়জনের সঙ্গে অম্ল-মধুর মুহূর্তের স্মৃতি শেয়ার করা মানুষদের মধ্য থেকে ১০ জন বিজয়ী নির্ধারণ করা হবে। যারা সিয়াম-মেহজাবীনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।



জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।