

ঢাকাই সিনেমার আলোচিত–সমালোচিত নায়িকা পরীমনি। ২০২১ সালের ৮ জুন রাজধানীর বোট ক্লাবে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেছিলেন নায়িকা। এ অভিযোগে মামলাও করেছিলেন। এর পর থেকেই পরীমনির বোট ক্লাব–কাণ্ড টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। সংবাদ সম্মেলন করে তাঁর সঙ্গে হওয়া হেনস্থার বর্ণনাও দিয়েছিলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। যদিও এ বিষয়ে মুখ খুলে উল্টো ফেঁসে যান পরীও। পরীমনির বাসায়ও চালানো হয় অভিযান। সেটি তিনি লাইভ করে ভক্ত-অনুরাগীদেরও দেখিয়েছিলেন।সে বছরের ৪ আগস্ট নিজ বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। গ্রেপ্তারের দিনও লাইভে গিয়ে শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করেন পরী। কিন্তু সেদিন শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েও রেহাই পাননি তিনি।গ্রেপ্তারের পর পরীকে তিন দফায় রিমান্ডেও নেওয়া হয়েছিল। পরে ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমনি। কিন্তু গ্রেপ্তারের দিনটি এখনো পরীর জীবনের কালরাত। সেই ৫ আগস্টের কথা এখনো ভুলতে পারছেন না নায়িকা।তবে এবার কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। তাঁর পতনের পরই সেই ভয়াল ৫ আগস্টের স্মৃতিচারণা করেছেন এই নায়িকা। এ দুটি ঘটনার মধ্যেই যোগসূত্র খুঁজে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। প্রকৃতি হিসাব রাখে মা।’ সঙ্গে জুড়ে দেন বাংলাদেশের পতাকা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।