

অভিনেতা উইল স্মিথ হলিউডের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেছেন।
এই বছরের অস্কার অনুষ্ঠানে মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার পর তাকে নিয়ে হয় তুমুল সমালচনা । হয়ত সেই সমালচনা সহ্য না করতে পেরে এই সিদ্ধান্ত নেন উইল স্মিথ ।
স্মিথ একটি বিবৃতিতে বলেন, ‘আমি একাডেমির সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি অন্যান্য মনোনীত এবং বিজয়ীদের তাদের অসাধারণ কাজের উদযাপন থেকে বঞ্চিত করেছি। তাই আমি একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর সদস্যপদ থেকে পদত্যাগ করছি । পরবর্তীতে বোর্ড যা উপযুক্ত বলে মনে করে সেই পরিণতি মেনে নেব।’
গত সপ্তাহের অস্কারে স্মিথ দর্শকদের বিস্মিত করেন। তিনি ক্রিস রককে তার স্ত্রীর চুলের সমস্যা নিয়ে রসিকতা করার জন্যে মঞ্চে উঠে মুখে চড় মারেন। তারপরে তার আসনে ফিরে যান এবং অশ্লীল চিৎকার করেন।
ঘটনাটির আধঘণ্টা পর, স্মিথকে স্পোর্টস বায়োপিক কিং রিচার্ড-এ তার ভূমিকার জন্য সেরা অভিনেতার অস্কারে ভূষিত করা হয় । অস্কার পেয়ে অশ্রুসিক্ত বক্তৃতা দেন তিনি ।
স্মিথকে অনুষ্ঠান ত্যাগ করতে বলা হয়েছিল কিনা তা নিয়ে হয় সমালচনা । যদিও একাডেমি বলেছে ত্যাগ করতে বলার পর তিনি যেতে অস্বীকার করেছিলেন।
একাডেমি এই সপ্তাহে জানিয়েছে যে তারা স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করছে। স্মিথ পঞ্চম কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি চলচ্চিত্র বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জিতেছেন ।
ফিল্ম একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানান, একাডেমি স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করেছে কিন্তু শাস্তিমূলক কার্যক্রম চালিয়ে যাবে। ১৮ এপ্রিল ফিল্ম একাডেমির পরবর্তী বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে ।



