বিনোদন


জয়ের পূর্বাচলের প্লট আবদারের চিঠি ভাইরাল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার

জয়ের পূর্বাচলের প্লট আবদারের চিঠি ভাইরাল
২০১৪ সালে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পূর্বাচলে একটি প্লটের আবেদন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে। এই চিঠিতে জয় শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে তার কাছ থেকে একটি প্লটের আবেদন করেন, যা তখন ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। সম্প্রতি সেই চিঠি আবারও অনলাইনে ছড়িয়ে পড়ায় পুরোনো বিতর্ক নতুন করে সামনে এসেছে এবং সমালোচনার পাশাপাশি সামাজিক মাধ্যমে হাস্যরসও তৈরি হয়েছে।
চিঠিতে জয় শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা বলে উল্লেখ করেন। তিনি লিখেছিলেন, “আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি।” তিনি আরও বলেন, তার সমসাময়িক অনেক শিল্পী পূর্বাচলে প্লট পেয়েছেন, কিন্তু তিনি দেশের বাইরে শুটিংয়ে থাকায় আবেদন করতে পারেননি এবং পরে লটারিতে আবেদন করেও প্লট পাননি।
তিনি আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনা তার এই আবদার ফেলে দেবেন না। এই চিঠি নতুন করে ভাইরাল হওয়ায় জয়কে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে এই বিষয়ে শাহরিয়ার নাজিম জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে আবারও শুরু হয়েছে সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মালদ্বীপে এক তরুণের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন—কে এই তরুণ, আর কেয়ার সঙ্গে তার সম্পর্কই বা কী?

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পারসা ইভানার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি শিল্পী ও কলাকুশলীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

বাগদান সারলেন নাজনীন, ছেলে পাকিস্তানি

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের স্ট্যাটাস পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।

হলিউড নয়, ভোজপুরি সংস্কৃতির প্রশংসায় অক্ষয় কুমার

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার বলেছেন, হলিউডের চেয়ে ভোজপুরি সংস্কৃতি ও গান তার কাছে বেশি আকর্ষণীয়। নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় এই অভিনেতা।