Ad

গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড জিতল ‘পায়ের তলায় মাটি নাই’

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
payer tolay mati nai durbin
Durbin News

নেপালে এবার অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ এর আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’।

যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে নির্বাচিত হওয়া মোট ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে বাংলাদেশের এই সিনেমা।

‘পায়ের তলায় মাটি নাই’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোহাম্মদ রাব্বি মৃধা এবং প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন।

বক্সঅফিস দাঁরা নিবেদিত ও গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত আলোচিত এই সিনেমায় সহযোগিতায় ছিল ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স।

প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাত্রা শুরু করা ছবিটি ইতোমধ্যেই পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বিশেষ সমালোচক পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসবে। অংশ নিয়েছে ভারতের গোয়ায় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। কিন্তু কোনো একটি চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করে সেরা ছবির পুরস্কার অর্জন এই প্রথম।’

চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, মোস্তফা মন্ওয়ার, প্রিয়াম অর্চিসহ আরও অনেকে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad