

বলিউডের অভিনেত্রী পূজা হেগড়ের ও তামিল সুপারস্টার বিজয়ের অ্যাকশন থ্রিলার সিনেমা 'বিস্ট' মুক্তির জন্য প্রস্তুত। তবে মুক্তির আগেই কুয়েতের তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্রটি নিষিদ্ধ করে দিয়েছে।
মন্ত্রণালয় এর কোন সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি। তবে ধারণা করা হচ্ছে -পাকিস্তানের চিত্রায়ন, সন্ত্রাসবাদ এবং সহিংসতার কারণে চলচ্চিত্রটি নিষিদ্ধ করা হয়েছে।
উক্ত চলচিত্রে বিজয় একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন তবে পূজার চরিত্রটি এখনো অজানা ।
এই চলচিত্রে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সেলভারাঘবন, শাইন টম চাকও, যোগী বাবু, রেডিন কিংসলে এবং অপর্ণা দাস।
সিনেমাটি পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার। এবং সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। বিস্ট সিনেমাটি সান পিকচার্স দ্বারা প্রযোজনা করা হয়েছে।
সিনেমাটি ১৩ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে।



