

ফাতিমা সানা শেখচাচি ৪২০দঙ্গল-এর মতো ব্লকবাস্টার সিনেমায় কন্যার চরিত্রে খ্যাতি অর্জন—ফাতিমার ক্যারিয়ারের গ্রাফ সত্যিই ঈর্ষণীয়।
তবে এই দীর্ঘ পথচলায় তিনি কেবল একজন অভিনেত্রী নন, বরং একজন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টাকেই প্রাধান্য দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন ফাতিমা। তাঁর মতে, অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে।
গুস্তাখ ইশ্‌ক’-এর মতো ভিন্নধর্মী কাজগুলোই এখন তার মূল আকর্ষণ। সাধারণত অভিনয়শিল্পীরা সহজ চরিত্রে কাজ করতে পছন্দ করেন, তবে ফাতিমার রুচি কিছুটা ভিন্ন। তিনি বলেন, এমন গল্পের প্রতি তিনি বেশি আকৃষ্ট হন, যেগুলো মানসিকভাবে কিছুটা অস্বস্তি দেয়। সেই অস্বস্তিই তাকে নতুনভাবে ভাবতে শেখায় এবং একজন শিল্পী হিসেবে পরিণত করে তোলে।
পর্দায় নিজেকে উজাড় করে দিলেও বাস্তবের মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন ফাতিমা। তিনি বলেন, আমি একজন মেয়ে, একজন বন্ধু, একজন মানুষ যিনি নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসেন। অভিনয়ের বাইরেও আমার নিজস্ব জীবন রয়েছে, নিজের পছন্দ-অপছন্দ আছে।
অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে ভুলছেন না তিনি। বর্তমানে ফটোগ্রাফি শিখছেন ফাতিমা। অনেক সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার চেয়ে লেন্সের পেছনে থেকে দৃশ্যবন্দি করাতেই তার বেশি আনন্দ লাগে।
ফাতিমা সানা শেখের এই মনোভাব বলিউডের উজ্জ্বল নক্ষত্র হওয়া সত্ত্বেও একজন প্রগাঢ়, আত্মসমালোচক ও সৃজনশীল মানুষ হিসেবে তাঁর আলাদা পরিচয় ফুটিয়ে তোলে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।