
অস্কারের মঞ্চে স্ত্রী জাডা স্মিথকে নিয়ে হাসি ঠাট্টা করায় কমেডিয়ান ক্রিস রককে কষিয়ে এক চড় মারার ঘটনায় অস্কার গালা ও একাডেমির অন্যান্য ইভেন্ট থেকে ১০ বছরের জন্য উইল স্মিথকে নিষিদ্ধ করা হয়েছে। খবর-সিএনএন
এক বিবৃতিতে অস্কার একাডেমি বলেছে, ‘৯৪তম অস্কার অগ্রহণযোগ্য এবং ক্ষতিকারক আচরণ ছাপিয়ে গেছে, যা আমরা স্মিথকে মঞ্চে প্রদর্শন করতে দেখেছি।’
স্মিথ অবশ্য তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এবং একাডেমি থেকে পদত্যাগও করেছেন।
পদত্যাগের সময় স্মিথ বলেন, ‘যে কাজ আমি করেছি, তা অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য। আমি অ্যাকাডেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্য মনোনীত প্রার্থী ও জয়ীদের আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত করেছি তাদেরকে আমি বঞ্চিত করেছি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাক। চলচ্চিত্র জগত আরও অনেক অনেক বেশি সমৃদ্ধ হোক সেটাই আমার কামনা।’


