ফুটবল


বার্নাব্যুতে চেলসি কি রুখে দাঁড়াতে পারবে ?


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ এপ্রিল ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার

বার্নাব্যুতে চেলসি কি রুখে দাঁড়াতে পারবে ?


ইউএফা চ্যাম্পিয়নস লীগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দেখা হবে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ও রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পাত্তাই পায়নি চেলসি।

 

কারিম বেঞ্জেমার দুর্দান্ত হ্যাট্রিকে ৩-১ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ । তবে দ্বিতীয় লেগ যে এখনোও বাকি। সাউথ হেম্পটনের বিপক্ষে ৬-০ ব্যবধানে জয়ের পর চেলসির চোখ এখন বার্নাব্যুতে। যদিও এই মৌসুমে নেই হোম-এওয়ে গোলের হিসেব। অর্থাৎ আজ বার্নাব্যুতে চেলসির বিনা গোল হজম করে ৩টি গোল দিতে হবে। তবে বার্নাব্যুতে রিয়েলকে হারানো দৈনন্দিন বিষয় নয়। রাউন্ড অফ সিক্সটিনে পিএসজির ২-০ লিডে থেকেও ১৭ মিনিটে সেই লিড ঘুরে যায়। বেঞ্জেমার অস্বাভাবিক গোল পোচিঙ্গে হেট্রিক পায় বেঞ্জেমা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় রিয়েল মাদ্রিদ ।  

 

অপরদিকে, আরেক কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে জার্মান জায়েন্ট বায়ার্ন মিউনিখ ও স্পেনিশ ক্লাব ভিলারিয়াল। প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে পিছিয়ে লেওয়ান্ডস্কির বায়ার্ন। এখন আলিয়াঞ্জ এরিনাতে প্রতিশোধের অপেক্ষায় আছে বায়ার্ন।

 

বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালের লক্ষ্যে লড়াইয়ে নামবে এই ৪ দল।


জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তিনি।

‘আরেকটি শিরোপা এনে দিতে পারিনি, এ জন্য আমি দুঃখিত’

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের সাত দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

উনিশেই বিশ্বজয়, বুকজুড়ে ফিলিস্তিন—ফুটবলের নতুন প্রজন্মের প্রতীক লামিন ইয়ামাল

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তখন ইতিহাসের নতুন অধ্যায় রচিত হচ্ছে। প্রায় ৮০ হাজার দর্শকের সামনে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় স্পেন। মাঠজুড়ে লাল জার্সিধারীদের উচ্ছ্বাস, আর সেই উদযাপনের কেন্দ্রবিন্দুতে মাত্র ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। বিশ্বফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ট্রফি হাতে দাঁড়িয়ে তিনি যেন নতুন এক যুগের সূচনার প্রতীক।

বিশ্বকাপ ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারের ওপর কেন চড়াও হলেন পারেদেস?

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মাঠেই অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। ম্যাচ শেষে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।