
ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে টান টান লড়াই । একদিকে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল লড়ছে তালিকার শীর্ষে থাকা নিয়ে । অপর দিকে আরসেনাল ও টোটেনহাম লড়ছে ৪র্থ স্পট নিয়ে ।
৪র্থ স্পটের লড়াইয়ে এগিয়ে ছিল আরসেনাল । টোটেনহামের বিপক্ষে জয় পেলেই ৪র্থ স্পটটি আরসেনালের হয়ে যেত । তবে এন্টোনিয় কোন্তের টোটেনহামকে হারানো মুখের কথা নয় । উত্তর লন্ডন ডার্বিতে আর্সেনালকে ৩-০ ব্যবধানে হারিয়েছে টোটেনহাম ।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ চালাচ্ছিল । দুই দলের কাউন্টার আক্রমণ খেলা ছিল বেশ চমৎকার । তবে ২১ তম মিনিটে খেলার ধরণে আসে পরিবর্তন । টোটেনহাম উইঙ্গার ক্লুসেভেস্কির ক্রসে সন হেডার দেয়ার সময় আরসেনাল খেলোয়াড় সেড্রিক বাধা দেয় । রেফ্রি দেরি না করে সাথে সাথে পেনাল্টির সিদ্ধান্ত দেয় । ইংলিশ স্ট্রাইকার কেইন পেনাল্টি পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যায় টোটেনহামকে । এরপর থেকে খেলাটি হয়ে যায় একতরফা । টোটেনহামের একের পর এক আক্রমণে চাপে পরে যায় আরসেনাল । চাপের মুখে ভুল করতে শুরু করে আরসেনাল । ৩৭ তম মিনিটে সনের কোরনারে বল পায় বেটাঙ্কুর যিনি বলটি পাস করে হেরি কেন গোল পোস্ট ফাকা পেয়ে দ্বিতীয় বারের মত গোল করেন তিনি । ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে আক্রমণের চেষ্টা চালালেও গোলরক্ষক লড়িসকে ভাঙতে ব্যর্থ হয় কোচ আরতেতার আরসেনাল । প্রথম হাফ শেষ হয় ২-০ গোলে ।
দ্বিতীয় হাফ শুরু হতে না হতেই গোল করে সন । ৩-০ ব্যবধানে এগিয়ে শান্তির নিশ্বাস ফেলে টোটেনাহাম । অপরদিকে ৩ গোল হজম করে একের পর এক ফাউল করতে থাকে আরসেনাল খেলোয়াড়রা । শেষ পর্যন্ত খেলায় আর গোল না হওয়ায় আরামদায়ক ভাবে জয় নিশ্চিত করে টোটেনহাম ।



