Ad

৩য় ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরির এলিট ক্লাবে মেসি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1_GettyImages-1449067438 - Copy
Durbin News

কুরাসাওয়ের বিপক্ষে দারুন এক গোল করে,আরেকটি মাইলফলক স্পর্শ করলেন, লিওনেল মেসি।৩৫ বছর বয়সে , ক্যারিয়ারের এই গৌধুলিলগ্নে এসেও, মেসি মাঠে নামলেই তৈরি হয় ,নতুন নতুন রেকর্ড, নতুন মাইলফলক।এবারে, আর্জেন্টিনার জার্সি গায়ে, করে ফেললেন গোলের সেঞ্চুরি।কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটেই, আর্জেন্টাইন ভক্তদের সামনে,আর্জেন্টিনার জার্সি গায়ে ,১০০ তম গোলটি করলেন লিও মেসি। রেকর্ড ভাংগাই যার নেশা, তিনি এদিন, শুধু গোলের সেঞ্চুরি করেই ক্ষান্ত ছিলেননা । বরং এই ম্যাচে, হ্যাট্রিক করেই মাঠ ছাড়েন, ফুটবলের এই, বা পায়ের জাদুকর। এনিয়ে নিজের ক্যারিয়ারের, ৫০ তম হ্যাট্রিকটাও করে ফেলেছেন লিও।দেশের হয়ে মেসির গোলের সংখ্যা এখন ১০২। মাত্র ১৭৪ টি ম্যাচ খেলেই, বিরল কীর্তি গড়েন তিনি।৩য় ফুটবলার হিসেবে ১০০ গোলের দেখা পান লিওনেল মেসি। তার প্রতিন্ধন্ধি ক্রিস্টিয়ানো রোনালদো, শত গোলের দেখা পেয়েছিলেন আরো আগেই। ২০১৬ সালেই , আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক হন মেসি। এর আগে এই রেকর্ডটি ছিল, গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তার গোলসংখ্যা ছিল ৫৫।আকাশি নীল-জার্সি গায়ে তার এই ১০২ গোল, নানা বৈচিত্রতায় ভরা। রয়েছে একেকটি গোলে একেকটি ইতিহাস।৷ যে ইতিহাস আর্জেন্টিনাকে এনে দিয়েছে, দারুন জয়, স্বস্তি কিংবা শিরোপা। বিশ্বকাপে টানা ৩৬ টি ম্যাচ অপরাজিত থাকার পরেও, প্রথম রাউন্ডে সৌদি আরবের মতো পুচকে দলের কাছে, হেরে বসে মেসিরা। বিশ্বকাপ থেকেই বাদ পড়ার শংকায় ছিল আলভিসেলেস্তেরা।২য় ম্যাচে জিততেই হবে এমন সমীকরন। ২য় ম্যাচ মেক্সিকোর বিপক্ষে, যে দেশে “ওচোয়ার” মতো গোলকিপার র‍য়েছে, যিনি বিশ্বকাপে শক্তিশালী দলগুলোকে, দারুনভাবে রুখে দিতে সিদ্ধহস্ত, সেই ওচোয়ার দুর্ভেদ্য দেয়াল ভেংগে, লিওনেল মেসি যে গোল টি করেছেন,সেই গোলের আত্মবিশ্বাসে দল গিয়েছিল ফাইনালে। এমন অনেক গোল রয়েছে মেসির রেকর্ড বুকে, যেগোলগুলো দলকে বিপদ থেকে উদ্ধার করেছে প্রায় ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বে রয়েছে ২৮ টি গোল।যার মাঝে স্ররনীয় হয়ে আছে, ২০১৭ সালের ইকুয়েডরের বিপক্ষের হ্যাট্রিকটি। দল যখন বাছাইপর্ব থেকেই বাদ পড়ার শংকায়, তখন অবিস্মরণীয় এক হ্যাট্রিক করে, ২০১৮ বিশ্বকাপ টিকেট নিশ্চিত করেন, কিংবদন্তি লিও মেসি।কোপা আমেরিকায় রয়েছে মেসির আধিপত্য। টানা দুইবার সেমিফাইনালে গিয়ে বাদ পড়ে গিয়েও, ৩য় বারে কোপা শিরোপা জিতিয়েছেন আর্জেন্টিনাকে।এরপর তো আর্জেন্টিনার আধিপত্য ফূটবল বিশ্বে।কোপা আমেরিকায়, মেসির গোলের সংখ্যা ১৩ টি।বিশ্বকাপেও মেসির গোল রয়েছে ২৬ ম্যাচে ১৩টি , এই তেরোটি গোলের প্রত্যেকটিতে রয়েছে, আলভিসেলেস্তেদের ঘুরে দাঁড়ানোর রসদ।কাতার বিশ্বকাপের গল্পটা তো সবারই জানা, অনেকটা একক নৈপুন্যে দলকে পাইয়ে দিয়েছেন, সোনালী ট্রফিটি। সেই সাথে ব্যাক্তিগত অর্জনের খাতাটাও হয়েছে পরিপুর্ন।পুরো টুর্নামেন্টে , ৭ ম্যাচে করেছেন ৭ গোল। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে, সর্বোচ্চ গোলের রেকর্ডও, ৭ বারের ব্যালন ডি অর জয়ীর দখলে।১০২ গোলের ৯০ টি গোলই, বা পায়ের শটে করা। ডান পায়ে অনভ্যস্ত হয়েও, গোল রয়েছে,১০ টি।ল্যাটিন আমেরিকা দল গুলোর বিপক্ষে, মেসির গোল সংখ্যা সবচেয়ে বেশি। ৪৪ টি গোল এসেছে, এই মহাদেশের বিপক্ষে খেলে।ইউরোপীয় দেশগুলোর বিপক্ষে, লড়ে গেছেন সমানভাবে। গতিময় এই ফুটবল মহাদেশে, ২৩ টি গোলের দেখা পেয়েছেন লিও মেসি ২০০৬ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে, দেশের হয়ে প্রথম গোলের দেখা পান , ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি লিও মেসি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad