ইউরোপীয়ান ফুটবলে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি লিভারপুল-ম্যানসিটি
হেড অফ ডিজিটাল মিডিয়া


ইউরোপীয়ান ফুটবলে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি লিভারপুল-ম্যানসিটি। প্রিমিয়ার লীগে আজ বাংলাদেশ সময় বিকেল ৫ টায় ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ড ইদিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দু-দল। ন্যাশনাল ডিউটির বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ। শিরোপার দৌড়ে লিভারপুল থেকে অনেক বেশি এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। বর্তমানে লীগের পয়েন্টে টেবিলের দুই নাম্বারে অবস্থান করেছে তাঁরা। আর সিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। তবে সেদিকে নজর না দিয়ে প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া সিটিজেনরা।আর্লিং হ্যাল্যান্ড এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন, 28টি গোল এবং 5টি অ্যাসিস্ট আছে তার নামে। এদিকে, গত মৌসুমে সিটিজেনদের সঙ্গে লড়াই করা লিভারপুল নাজুক অবস্থায় রয়েছে। শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে পড়া দলটির সামনে শীর্ষ চারে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। তবে সব ছাপিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্য অলরেডদের।



