Ad

মেসি-এমবাপ্পের র‍সায়ন জমলে পিএসজি হয়ে উঠে অপ্রতিরোধ্য।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Messi03042022
Durbin News

শিরোপা নির্ধারনী ম্যাচে ,লিগ টেবিলের ২য়তে থাকা “লেসকে”, পাত্তাই দেয়নি মেসিরা। দারুন এই জয়ে ,লীগ টাইটেল জেতার দৌড়ে, আরো একধাপ এগিয়ে গেছে তারা। এ ম্যাচে রেকর্ডও ছিল মেসিরও, রোনালদোকে ছাড়িয়ে গেছেন, আরো একটি মাইলফলকে। সেই সাথে মেসি-এম্বাপ্পের দারুন রসায়নে, অসাধারন এক ম্যাচ দেখলো, পার্ক ডে প্রিন্সেসের দর্শকেরা।বেশ কিছুদিন আগে , যে মেসিকে দুয়োধ্বনি দিয়েছিল ফরাসি দর্শকেরা, সেই মেসি পিএসজিকে, ধারাবাহিক জয়ের ছন্দে, ফেরাচ্ছেন দারুনভাবে।পিএসজি- লেসের ম্যাচটিকে হাইভোল্টেজ ম্যাচ বলা যেতেই পারে। লীগ টেবিলে ২য় তে থাকা লেসের জন্য দারুন সুযোগ পয়েন্ট ব্যবধান কমানোর। কিন্তু তাদেরকে সেই সুযোগটাই দেয়নি মেসিরা। পুরো ম্যাচে নিজেদের দাপট দেখিয়ে, দারুন এক জয় উপহার দিয়েছে পিএসজি ভক্তদেরকে।ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, মেসি-এম্বাপ্পের ড্রেসিং রুমের দ্বৈরথটা বোধহয় অনেকটাই শিথিল হয়ে গেছে, দারুন উন্নতি হয়েছে তাদের দুজনের বোঝাপড়ায়।অন্তত ম্যাচের ৪০ মিনিটে মেসির গোলটি দেখে তাই মনে হয়েছে। বাঁ দিক থেকে ডি–বক্সে ঢুকে এমবাপ্পেকে বল বাড়ান মেসি। দারুণ ব্যাকহিল ফ্লিক কিংবা পিছন দিক থেকেই বল মেসিকে ফেরত দেন এমবাপ্পে। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।৩য় গোলটি আসে মেসির পক্ষ থেকে, এম্বাপ্পে-মেসির দারুন বোঝা পড়ায় , এই গোলটি করার মাধ্যমে অনন্য আরেকটি মাইলফলকে পৌছে গেছেন এই কিংবদন্তি। ৩৫ বছরে এসে ক্যারিয়ারের গৌধুলিলগ্নে এসেও, একের পর এক রেকর্ড ভেংগে যাচ্ছেন বিশ্বকাপ জয়ি এই অধিনায়ক। এই গোলের মাধ্যমে তিনি পৌছে গেছেন ইউরোপের শীর্ষ ৫ লীগের সর্বোচ্চ গোলদাতার লীস্টে। স্পর্শ করেছেন সময়ের চির প্রতিদ্বন্দ্বি ক্রিস্টিয়ানো রোনালদোকে। উয়েফার হিসাব অনুসারে, ইউরোপের শীর্ষ পাঁচটি লিগ হচ্ছে প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’, বুন্দেসলিগা ও লিগ ওয়ান । এদিন পিএসজি ম্যাচের প্রথম থেকেই আক্রমনাত্নক খেলাটাই খেলেন প্যারিসিয়ানরা। তাই সেই আক্রমনের সুযোগে গোল পেতে সময় লাগেনি তাদের। ৩১ মিনিটে ভিতিনহার পাসে এম্বাপ্পে বুদ্ধিদীপ্ত এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান জয়ের দিকে। গতকালের এই গোলে এমবাপ্পে ছাড়িয়েছেন পিএসজির সাবেক ফরোয়ার্ড কাভানিকে। প্যারিসিয়ানদের তিনটি গোলেই এসেছে প্রথমার্ধের ৩০ থেকে ৪০ মিনিটের মাঝেই। ৩-১ গোলের ব্যবধানে বিশাল জয় নিয়ে পিএসজির পয়েন্ট এখন ৩১ ম্যাচে ৭২। ২য় তে থাকা দল লেস থেকে ৯ পয়েন্ট এগিয়ে প্যারিসিয়ানরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad