.jpg.webp&w=3840&q=75)

হাল্যান্ড কিংবা লেভানদোভস্কি নয়,গতকাল এক আর্জেন্টাইনের দুর্দান্ত পারফর্মেন্সে উড়ে গেলো রিয়াল মাদ্রিদ। লা লিগায় আধিপত্য সৃষ্টি করা রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই ৪ গোল করা কিন্তু ,মুখের কথা নয়। এমন অবিস্মরনিয় কীর্তি কিংবদন্তি মেসিও করতে পারেনি, চির প্রতিদ্বন্ধি রিয়ালের বিপক্ষে।সেই অসাধ্যকে সাধন করলেন গতকাল আরেক আর্জেন্টাইন। কিন্তু মেসির মতো তারএত সুনাম নেই , নেই আহামরি কোন রেকর্ড নামের পাশে। তবে আজ থেকে রিয়াল মাদ্রিদ এই নামটি মনে রাখতে বাধ্য হবে সে কথা বলাই যায় । ভালেন্তিন কাস্তেয়ানোস, আর্জেন্টাইন এই ফুটবলার সতীর্থদের কাছে তাতি নামে পরিচিত। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের একার ৪ গোলে সাদামাটা দল জিরোনার কাছে উড়ে গেল অল হোয়াইটরা। চ্যাম্পিয়নস লীগে যারা বাঘা বাঘা দলকে হেসেখেলে হারিয়ে দিচ্ছে,সেই ভিনিসিয়াসরাই লীগে এসে সাধারন দলের কাছে বাজেভাবে হেরে যাচ্ছে।রিয়ালের এ হারে লীগ টাইটেল পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে ৬৫ পয়েন্টেই আটকে রইল কার্লো আনচেলত্তির দল। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে দশম ফুটবলার হিসেবে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে ৪ গোল করলেন কাস্তেয়ানোস। তবে একবিংশ শতাব্দীতে লা লিগায় এমন ঘটনা এবারেই প্রথম। আর্জেন্টাইনদের মধ্যে রিয়ালের বিপক্ষে এক ম্যাচেই ৪ গোলের কীর্তি গড়া দ্বিতীয় প্লেয়ার কাস্তেয়ানোস। ২০০৬ সালে কোপা দেলরের সেমিফাইনালে একাই চারবার রিয়ালের জালে বল পাঠিয়েছিলেন আরেক আর্জেন্টাইন দিয়েগো মিলিতো। তবে এই কাস্তেয়ানোস, জিরোনার চুক্তিবদ্ধ কোন খেলোয়াড় নন! মৌসুম শুরুর আগমুহূর্তে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক সিটি এফসি থেকে,তাকে ধারে নিয়ে আসা হয় জিরোনাতে।গত বছরেই এই ক্লাবে যোগ দেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এসেই রিয়ালকে বাজে অভিজ্ঞতার স্বাদ দিলেন তিনি। মাঠে দেখা যায়, ব্রাজিলিয়ান সেনশেসন ভিনিসিয়াসের সাথে তর্কে জড়ানোর ঠিক পরের মুহুর্তেই গোল তান্ডব শুরু হয় বেঞ্জমাদের জালে।২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ৪ গোলের দুটি করেন প্রথমার্ধে। ম্যাচের ৪৬ মিনিটেই নিজের হ্যাট্রিকটি করে ফেলেন তিনি। ৬২ মিনিটে ডি বক্সের বাহির থেকে উড়ে আসা বলে,হেড দিয়ে নিজের ৪র্থ গোলটি সেরে ফেলেন এই আর্জেন্টাইন।জিরোনা কোচ মিশেল ৭২ মিনিটে কাস্তেয়ানোসকে তুলে না নিলে হয়তো আগের রেকর্ডটাও ভেংগে ফেলতে পারতেন তিনি।রিয়ালের এই অপমানজনক দিনেও উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান সেনশেসন ভিনি। ৩৪ মিনিটে দারুন এক হেডে গোল করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।খেলার শেষের দিকে ভাসকুয়েজের করা রিয়ালের ২য় গোলটিরও এসিস্ট ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।তবে এতোকিছুর পরেও জিরোনার কাছে ৪-২ গোলের লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় গতবারের লীগ চ্যাম্পিয়নদের।



