Ad

গোল করেই সমালোচনার জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
AFP_33E33QT
Durbin News

টানা তিন ম্যাচ পর গোল পেলেন রোনালদো। এযেন প্রচন্ড গরমের পর এক পশলা শান্তির বৃষ্টি। গত সপ্তাহের পুরো সময় জুড়েই ছিলেন কঠিন সমালোচনা আর বাজে পারফর্মেন্সের শিকার তিনি।সব সমালোচনার জবাবটা দিলেন আল রাদের বিপক্ষে দারুন এক গোল করে। তার অনবদ্য গোলের পর তার ক্লাব আল নাসরও জিতেছে বিশাল গোলের ব্যবধানে। তিন ম্যাচ পর এ জয় পেল রোনালদোরা।সৌদি প্রোলিগে আল রাদের বিপক্ষে খেলা শেষে সময়ের এই মহাতারকার করা কর্মকান্ডে মুগ্ধ রোনালদো ভক্তরা। অবশেষে প্রশংসামুলক কাজের শিরোনাম হলেন গতকাল ম্যাচ শেষে।প্রো লিগে আল রাদের বিপক্ষে খেলা ছিল গতকাল। ম্যাচের চতুর্থ মিনিটে রোনালদো গোল এনে দেওয়ার পর দলও খেলেছে ছন্দময় ফুটবল।ইউরোপ ছেড়ে সৌদিতে আসার পর থেকে সমালোচনা যেন পিছু ছাড়ছেনা তার। মাঠ কিংবা মাঠের বাহিরে নানা বিতর্কিত কর্মকান্ডে সময় যাচ্ছে তার।জানুয়ারিতে রেকর্ড দাম দিয়ে আসার পর তাঁর দল সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে পিছিয়েছে, শীর্ষে থাকা আল ইত্তিহাদ থেকে এক ম্যাচ বেশি খেলেও ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে রোনালদোর দল। অথচ তিনি আসার আগেই শীর্ষস্থানে ছিল আল নাসর।তার দল বিদায় নিয়েছে সৌদি কিংস কাপ থেকেও। মাঠের মধ্যে ‘রেসলিং’কান্ড নিয়ে এখনো সমালোচিত তিনি। প্রতিপক্ষ খেলোয়াড়কে ‘পাত্তা না দেওয়া'র ব্যাপারটি তো এখনো মেনে নিতে পারছেনা সেই খেলোয়াড়টি।আল ওয়াহদার স্ট্রাইকার জিন ডেভিড বোওগাল,যার ছোটকাল থেকেই প্রিয় তারকা ছিল রোনালদো।সেই প্রিয় তারকার সাথে জার্সি বিনিময় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার দিকে ফিরেও তাকাননি সিআরসেভেন।আল-নাসরের প্রেসিডেন্ট মুসাইলি আল মুয়াম্মারের পদত্যাগের খবরেও ঘুরেফিরে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। সৌদি গণমাধ্যম থেকে জানা যায়, আল-নাসরের সদ্য সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন যে,জীবনে কেবল দুইবার তিনি প্রতারিত বোধ করেছেন। তিনটি কাবাব চেয়ে দুইটি পাওয়া ছিল এর মধ্যে একটি ঘটনা। আর অন্যটি হচ্ছে,রোনালদোকে চড়া মূল্যে আল-নাসরে নিয়ে আসা। এই ব্যাপারটি অবশ্য অস্বীকার করেছে আল-নাসর।এমন নানামুখী নেতিবাচক সমালোচনার মধ্যে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সব থামিয়ে দিতে দরকার ছিল গোলের। কাল রাতে সেটিই করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোলের পর আবদুলরাহমান ঘারিব ব্যবধান দ্বিগুণ করেন। এরপর মোহাম্মদ মারান এবং আবদুলমাজিদ আল সুলাইহিমও গোল করলে বড় জয় পায় আল-নাসর।লিগ টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে আছে এখন রোনালদোর ক্লাব।পর্তুগিজ এই সেনসেশনের ব্যক্তিগত অর্জন কিন্তু কোন অংশে কম নয় । ১২ ম্যাচ খেলে ১২ গোল করেছেন সৌদি প্রো লিগে।এসিস্টও রয়েছে ২ টি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad