Ad

রিয়ালের হয়ে ব্রাজিলিয়ানদের জাদুতে বেঞ্জেমার হ্যাটট্রিক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
242550043_10159147723684821_1478830260766247878_n
Durbin News

৪ গোল খাওয়ার পরের ম্যাচেই এক হালি গোল পরিশোধ করে, দারুন জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস-রদ্রিগোর দারুন কম্বিনেশন দেখলো গতকাল, রিয়াল ভক্তরা। একই ম্যাচে ব্রাজিলিয়ানদের জাদুর ছোয়ায়, বেঞ্জেমার অসাধারন হ্যাট্রিক। ছুয়ে ফেললেন অনন্য মাইলফলক। রিয়াল মাদ্রিদে ভিনি-বেঞ্জেমা মাঠে নামা মানেই অসাধারন কিছু। পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত এই জুটিতে অবিস্মরনিয় সাফল্য,স্প্যানিশ এই ক্লাবটির জন্য। দারুন এই পারফর্মেন্সের ছন্দের ধারা বজায় থাকলে,গতবারের মতো এবারো, চ্যাম্পিয়নস লীগটা জিতে যেতে পারে,কোচ আনচেলত্তির শিষ্যরা।ব্রাজিলিয়ান সেনশেসন ভিনি,প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও ছিলেন দারুন উজ্জ্বল। ম্যাচের ৫ মিনিটেই, গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ,ভিনি-বেঞ্জেমার দারুন এক কম্বিনেশনে। প্রতিপক্ষ আলমেরিয়ার ডি-বক্সের বা পাশ থেকে বুদ্ধিদীপ্ত এক পাসে,বল বাড়িয়ে দেন বেঞ্জেমার দিকে, গোলপোস্টের খুব কাছাকাছি থাকা বেঞ্জমার কাজ ছিল, বলটাকে আলতো করে পা লাগিয়ে জালে জড়ানো। সেই কাজটাই তিনি করলেন সঠিক সময়ে।গত ম্যাচে রিয়ালের ৪ গোল হজমের দিনেও উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান সেনশেসন ভিনি। ৩৪ মিনিটে দারুন এক হেডে গোল করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। খেলার শেষের দিকে ভাসকুয়েজের করা রিয়ালের ২য় গোলটিরও এসিস্ট ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।এই বছরের সর্বোচ্চ গোল কিংবা এসিস্টের দিক দিয়ে এই উইংগার, টপ লিস্টের উপরের দিকেই। লীগ শিরোপা জিতার লড়াই পিছিয়ে থাকলেও, ইউরোপ সেরার প্রতিযোগিতায় দারুনভাবে এগিয়ে রেখেছেন রিয়াল মাদ্রিদকে।সামনে পার করতে হবে গার্দিওলার ম্যান সিটি বাধা। সবমিলিয়ে এই মৌসুনে তার গোল সংখ্যা ২২ আর এসিস্টেও রয়েছে ২০টি। অন্যদিকে আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোও, এই ম্যাচে দেখিয়েছেন ধারাবাহিক সাফল্য। করিম বেঞ্জেমার ২য় গোলের সহায়তায় ছিলেন তিনি।ম্যাচের ৪৭ মিনিটে নিজেও করে নিয়েছেন একটি গোল। ডি-বক্সের বাহির থেকে দারুন এক শটে রিয়ালের স্কোরবোর্ডে ৪ নাম্বার গোলটি যোগ করে দিলেন তিনি।ব্রাজিলিয়ান প্লেয়ার রদ্রিগো বিগ ম্যাচেই, নিজের লুকানো প্রতিভা বের করে নিয়ে আসেন। কেন তাকে ম্যাজিক্যাল পারফর্মার বলা হয়, সেটাই তিনি প্রমান করেন বারবার।।অন্যদিকে করিম বেঞ্জেমা ইঞ্জুরি থেকে ফিরেই ছিলেন অসাধারন ফর্মে। করে ফেললেন তিন তিনটি গোল। তাও আবার ম্যাচের প্রথমার্ধেই নিজের হ্যাট্রিক তুলে নিলেন ফরাসি এই তারকা।এই হ্যাটট্রিকের মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়ে ফেললেন এই ব্যলন ডি অর জয়ী প্লেয়ার। ক্যারিয়ারের প্রথমবার, প্রথমার্ধেই ৩ গোল করে লা লিগার ইতিহাসে, চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বেনজেমা। পেছনে ফেলেছেন হুগো সানচেজকে। লা লিগার বেনজেমার গোল সংখ্যা এখন ২৩৬টি।এখানেই শেষ নয়,এক মাসে ৩ হ্যাটট্রিকের বিরল কীর্তিও গড়েছেন তিনি। এই ম্যাচের আগে,কোপা দেল রের সেমিফাইনালে বার্সার বিপক্ষে এবং লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফরাসি তারকা। এই মৌসুমে লা লিগায় ২য় সর্বোচ্চ গোলস্কোরার করিম বেঞ্জমা।দারুন আধিপত্য দেখিয়ে, রিয়াল মাদ্রিদ ৪-২ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে,পয়েন্ট টেবিলের ২য় তেই রয়েছে, কোচ আনচেলত্তির শিষ্যরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad