ফুটবল


আলভারেজের জয়সুচক গোলে শীর্ষস্থানে ম্যান সিটি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ মে ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন, সোমবার

আলভারেজের জয়সুচক গোলে শীর্ষস্থানে ম্যান সিটি
আগের ম্যাচে অবিশ্যাস্যভাবে শীর্ষস্থানে থাকা আর্সেনালকে হারিয়ে লীগ শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ম্যান সিটি।

ফুলহামের বিপক্ষে ম্যাচটি ছিল সিটির নিজেদের জয় ধারা অব্যাহত রাখার ম্যাচ। সেই ম্যাচেই আলভারেজের দারুন গোল। 

সিটির শীর্ষস্থানে পৌছানো, জয়ের ম্যাচে সেরা গোলটি কিন্তু হল্যান্ডের নয়। রিয়াদ মাহরেজের পাস থেকে, ৩৬ মিনিটে ফুলহাম বক্সের বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে, একটু ফাঁকা জায়গা পেয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ।

ডান পায়ের চোখ ধাঁধানো শটে বল জড়িয়েছেন জালে। আলভারেজের প্রিয় প্লেয়ার মেসির মতোই শট নেওয়ার চেষ্টা তার। বিশ্বকাপ জিতার পর দুর্দান্ত খেলার ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। যখনই সুযোগ পাচ্ছেন ম্যান সিটিতে, নিজের জাত চেনাচ্ছেন দারুনভাবে। 

ম্যান সিটিতে এসেই সিজনের প্রথম থেকেই অসাধারন পারফর্মেন্স দেখাচ্ছেন এই আর্জেন্টাইন।
বদলি হিসেবে যখনই নামেন, গোলের ধারাবাহিকতা ধরে রাখতে দেখা যায়  তাকে। 

FA কাপের ৪ ম্য্যচে করেছেন ৩টি গোল, সাথে রয়েছে দুটি এসিস্টেও। নিয়মিত গোল ধারায় থাকলেও,সিটির শুরুর একাদশে তাকে নামানো হয়না। প্লেইং টাইম কম পাওয়ার কারনে ম্যান সিটি থেকেই চলে যেতে চেয়েছিলেন ২৩ বছর বয়সি এই আর্জেন্টাইন। 

সবমিলিয়ে এই সিজনে তার গোল সংখ্যা ১৫টি, সাথে এসিস্টও রয়েছে ৫ টি। যেখানে লা লিগার ২য় সর্বোচ্চ গোলস্কোরার বেঞ্জেমা নিয়মিত ম্যাচ খেলেও গোল করেছেন মাত্র ১৭ টি। সেখানে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বদলি হিসেবে নেমেই করেছেন ১৫ টি গোল। ম্যান সিটিতে নিয়মিত খেললে, আরো গোলধারায় দেখা যেত তাকে। 
 
ফূলহ্যামের বিপক্ষে যথারিতি গোলমেশিন হাল্যান্ডের গোল। এই সিজনের সবচেয়ে পরিচিত চিত্র এটি। ম্যাচের ৩ মিনিটে ফুলহামের সেন্টারব্যাক টিম রিয়াম বক্সের মধ্যে  হুলিয়ান আলভারেজকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় পেপ গার্দিওলার দল। 

 বাঁ পায়ের শটে হল্যান্ড গোলটি করেই ছুয়ে ফেললেন আরো একটি অনণ্য মাইলফলক। ইংলিশ প্রিমিয়ার লিগের এ মৌসুমে এটি হাল্যান্ডের ৩৪তম গোল। এর মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ যুগে এক মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন তিনি। সবমিলিয়ে,এক সিজনে ৫০ টি গোল এখন তার নামের পাশে। 

ফুলহ্যামের বিপক্ষে এই জয়ে শীর্ষস্থানে উঠে গেলে ম্যান সিটি। নিজেদের বাকি ৬ ম্যাচের মধ্যে ৫ টি ম্যাচ জিতলেই কোন ধরনের হিসাব-নিকাশ ছাড়াই প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে হাল্যান্ডরা। 




সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?

স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো

ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।

মেসি-রোনালদোর ইতিহাস, চমক আর নাটকীয়তায় জমে উঠল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড

রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।