Ad

তবে কি সত্যি সত্যিই বাংলাদেশে আসছেন এমি মার্টিনেজ?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
মার্টিনেজ-1
Durbin News

কাতার বিশ্বকাপ আর্জেন্টেনাইন ভক্তদের জন্যে এক সপ্নের নাম। দীর্ঘ ৩৬ বছর পর তাদের প্রিয় দল আর্জেন্টিনা জয় করেছে বহু আকাঙ্খার বিশ্বকাপ। তাদের এই বিশ্ব জয়ের মিশনের সবচেয়ে বড় প্রান ভোমড়া যদি হন মেসি তাহলে তার পরেই থাকবে আরেকজনের নাম।সবার প্রিয় এমিলিয়ানো মার্টিনেজ। তার অবিস্মরণীয় সব save বাচিয়েছে আর্জেন্টিনার কপাল। আর বিশ্বকাপের ওই সময়টায় বাংলাদেশী ভক্তদের গর্জন পৌছে গিয়েছিল সুদুর আর্জেন্টিনা পর্যন্ত। দলটির খেলোয়াড়েরা একাধিকবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রতি। এমনকি তাদের বাংলাদেশে এসে একটা প্রীতি ম্যাচ ও খেলার কথা ছিল।কিন্তু এবারেও ব্যর্থ বাফুফে। সময় মত তারা তৈরি করতে পারেনি সামান্য একটা স্টেডিয়াম। তাই মেসিরা নিজ থেকে বাংলাদেশ আসতে চেয়েও পারেননি আসতে। তাতে দুঃখ পেয়েছেন বাংলার লাখো আর্জেন্টেনাইন ভক্ত। তবে সে দুঃখ বুঝতে পেরেছেন bad boy খ্যাত আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তিনি নিজের ইচ্ছায় বাংলাদেশ ভ্রমন করতে চেয়েছেন। এমনকি নিশ্চিত হওয়া গিয়েছে আসন্ন জুনেই হয়তো আসবেন তিনি। Albi-selesta দের এখনো স্পষ্ট মনে আছে সেমিতে নেদারল্যন্ড এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে কি এক পারফরম্যন্সই না করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তার স্বীকৃতি স্বরুপ তিনি জিতেছিলেন গোল্ডেন গ্লাভস পুরস্কারও। সেই পুরস্কার নিয়ে তার অশ্লীন অঙ্গভঙ্গি অবশ্য বেশ সমলোচনার জন্ম দিয়েছিল। কিন্তু সেইসব খ্যপাটে আচরন যে শুধু খেলারই অংশ তা একাধিকবার প্রমান করেছেন বাজপাখি খ্যাত মার্টিনেজ। তিনি ক্যন্সার হাসপাথালে নিজের বিশ্ব জয়ী গ্লাভস ও দিয়ে দিয়েছেন।আর এইসব কারনে বাংলাদেশ সহ পুরো উপমহাদেশে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা। সেই সুত্রে কলকতার ক্রীড়া উদ্দ্যোক্তা শতদ্রু দত্ত তার সাথে যোগাযোগ করেন। তিনি তাকে কলকতায় আসার আহ্বান জানান। আর তাতেই রাজি হয়ে যান মার্টিনেজ। তিনি বলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তদের সাথে দেখা করবো এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। সেই আমন্ত্রন অনুযায়ী আসছে জুলাইয়ের চার এবং পাঁচ তারিখ কলকতায় থাকার কথা তার। সেখানে তার জন্য একটি গন সংবর্ধনার ও আয়োজন করা হয়েছে। ঘটনা এখানেই শেষ হতে পারতো কিন্তু তা হয়নি। কারন মার্টিনেজ যখন জেনেছেন কলকতা বাংলাদেশের সবচেয়ে পাশের শহর তখন তিনি মনে করেছেন বিশ্বকাপের কথা। তিনি ভুলে যাননি সেই সময় তাদের সমর্থন দেওয়া বিপুল এই ভক্ত সমর্থকদের কথা। তিনি শতদ্রু দত্তকে বলেন যে আমি কলকতা যাওয়ার আগে একবার ঢাকা যেতে চাই। সেখানে আমাদের বিপুল সমর্থক আছে তাদের সাথে আমি দেখা করতে চাই। যেই বলা সেই কাজ শতদ্রুও রাজি হয়ে যান তাকে ঢাকা আনার ব্যপারে।আপাতত তিনি নিশ্চিত করেছেন কলকতা যাওয়ার মার্টিনেজ সরাসরি ঢাকায় আসবেন তিন তারিখ। এখানে একদিন থেকে তারপর তিনি যাবেন কলকতায়। তবে মার্টিনেজের আগমনের ব্যপারে কিছুই জানেনা বিসিবি। তাদের অবশ্য জানারও কথা না কারন তাকে আনা হচ্ছে ব্যক্তি কিংবা বেসরকারি উদ্যোগে। তবে শতদ্রু জানিয়েছেন আমরা ঢাকায় একটা ইভেন্ট করতে চাই তাকে নিয়ে। তা অবশ্য নির্ভর করছে স্পন্সরদের আগ্রহের উপর। বাংলাদেশি কোন প্রতিষ্টান যদি ঢাকার ইভেন্ট স্পন্সর করতে রাজি হয় তাহলেই হয়তো এই ইভেন্ট হবে সেখানে ভক্তদের সাথে দেখা সাক্ষাত করবেন মার্টিনেজ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad