ফুটবল
রোনালদোর জোড়া গোল, দুই রেড কার্ডেও প্রথম আরব ক্লাব কাপ জিতলো নাসর
রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে রেড কার্ড দেখেন নাসরের দুই ফুটবলার। এছাড়া ম্যাচে পিছিয়েও পড়েছিল ক্লাবটি। কিন্তু রোনালদোর জোড়া গোলে ভর করে ক্লাবটি প্রথমবারের মতো কিংস কাপের শিরোপার স্বাদ পায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে লড়াই। গোল শূন্য সমতাতেই প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতির পর এগিয়ে যায় আল হিলাল। ৫১ মিনিটে ম্যালকমের বাড়ানো বলকে হেডারে গোলে পরিণত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাইকেল রিচার্ড।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টায় মাতে আল নাসের। একের পর এক আক্রমণ করেও আল হিলালের রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের।
এর মধ্যে ম্যাচের ৭১ মিনিটে আল হিলালের ফরোয়ার্ড ম্যালকমকে ফাউল করে বসেন আল নাসেরের আবদুল্লাহ আল আমরি। বাজে ট্র্যাকেল হওয়ায় লাল কার্ড আবেদন করে আল হিলাল। ভিএআর চেক করে আবদুল্লাহকে লাল কার্ড দেখান রেফারি। তাতে কিছুটা ব্যাকফুটে হয়ে যায় আল নাসর।
তবে, তিন মিনিট পরই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রোনালদো। সমতায় ফেরান দলকে। সুলতান আল গানামে পাস থেকে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। কিন্তু ৪ মিনিট পর আবারও লাল কার্ড দেখে আল নাসরের আরেক ফুটবলার। তবে, নাসরের ভাগ্য ভালো, সাইড বেঞ্চে থাকা নাওয়াফ বাউশাল লাল কার্ড দেখেন।
৮৫ মিনিটে ফের আল হিলালের জালে বল পাঠান পর্তুগিজ কিংবদন্তি। তবে অফসাইডের ফাঁদে পড়ায় সে যাত্রায় রক্ষা পায় আল হিলাল। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হলে অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৮ মিনিটে দুর্দান্ত হেডারে আল নাসেরকে লিড এনে দেন সিআরসেভেন। ম্যাচের ১১৫তম মিনিটে পায়ে আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোনালদো। পরে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি আল হিলাল। আর তাতে ইতিহাস লিখে আল নাসর ও রোনালদো। ৪২ বছরে প্রথমবারের মতো এই শিরোপার স্বাদ নেয় আল নাসর। আর রোনালদোও ক্লাবটির হয়ে প্রথম শিরোপা জিতে।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?
স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো
ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।

মেসি-রোনালদোর ইতিহাস, চমক আর নাটকীয়তায় জমে উঠল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড
রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

.jpg)







