ফুটবল


মেসির হাতে ৮ম ব্যালন ডি’অর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ অক্টোবর ২০২৩, ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার

মেসির হাতে ৮ম ব্যালন ডি’অর
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর ৮ম ব্যালন ডি’অর জয় অনেকাংশেই নিশ্চিত করে ফেলছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে দীর্ঘ প্রায় ১১ মাসের অপেক্ষার পর কাঙ্ক্ষিত সোনালি বলটি এই ফুটবল জাদুকরের হাতে উঠেছে। এর মধ্য দিয়ে প্যারিসে ইতিহাস গড়া রাত কাটালেন মেসি।

প্রথমবারের মতো এই প্যারিসেই সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনেছিলেন পিএসজির সাবেক এ তারকা। এই প্যারিসেই ইউরোপ পর্ব শেষ করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। সেই প্যারিসেই জমকালো এক রাতে নিজের অষ্টম ব্যালন ডি'অর জিতলেন মেসি। আগে থেকেই যে কীর্তিতে মেসি ছিলেন অনন্য, এবার সেটাকেই আরও অনেকখানি বাড়িয়ে নিলেন!

মেসির সঙ্গে এই পুরস্কার জয়ের লড়াইয়ে কেবল ছিলেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। মেসির ব্যালন ডি'অর পাওয়ায় ফিকে হয়ে গেছে স্বপ্নের মতো কাটানো তার মৌসুমটি। ট্রেবল জয়ের পাশাপাশি ইউরোপের গোল্ডেন বুটও ছিল তার ঝুলিতে। ২৩ বছর বয়সী এই গোল মেশিন গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫৩ গোল করেছেন। কিন্তু এক বিশ্বকাপের কাছে যে সবকিছুই অর্থহীন! মেসি তো পিএসজিকে শিরোপা এনে দেয়ার পাশাপাশি আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন। জিতেছেন গোল্ডেন বল। ইন্টার মিয়ামির হয়েও দারুণ শুরু করেছেন। তাই তো ব্যালন ডি’অর জয় কেবল মেসিরই প্রাপ্য।

লিওনেল মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ ও ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।

জনপ্রিয়


ফুটবল থেকে আরও পড়ুন

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?

স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো

ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।

মেসি-রোনালদোর ইতিহাস, চমক আর নাটকীয়তায় জমে উঠল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড

রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।