ফুটবল
সৌদিতে বসছে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ
ফুটবল বিশ্বকাপের শতবর্ষ উদযাপন হবে ২০৩০ সালে। ফুটবল মহাযজ্ঞের সেই শততম আসর আয়োজনের ইচ্ছা প্রকাশ করেও পরে আর বিড করেনি সৌদি আরব। তবে পরের বিশ্বকাপ দেশটিতে হতে যাচ্ছে।
২০৩৪ বিশ্বকাপ আয়োজনে একমাত্র বিডকারী হিসেবে সৌদি আরব নিশ্চিত হলেও ফিফার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অবশ্য ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে।
দেশটি গত কয়েক বছর ধরে ক্রীড়াঙ্গনে প্রচুর অর্থ ব্যয় করছে। নতুন করে ঢেলে সাজাচ্ছে তাদের ক্রীড়াঙ্গন। সৌদি প্রো লিগে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো তারকারা। শুধু কী ফুটবল? অন্যান্য খেলাতেও দুই হাত উজাড় করে ব্যয় করছে সৌদি।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
শেষ মুহূর্তের ধাক্কা: যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ
নাটকীয় এক ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারল না রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ের গোলে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয়েছে লস ব্লাঙ্কোসদের। এই ড্রয়ে লা লিগা শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল তারা।

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার মধ্যবিরতিতে বিশেষ আয়োজন
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচের মধ্যবিরতিতে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানিয়েছেন।

পিএসজি–লিভারপুল লড়াই: কাগজে-কলমে এগিয়ে পিএসজি, মানতে নারাজ দু’দলই
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে Paris Saint-Germain ও Liverpool FC। ম্যাচকে ঘিরে আলোচনা চলছে—কোন দল ফেভারিট? সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় অনেকেই পিএসজিকে এগিয়ে রাখছেন।

বিশ্বকাপের আগে ইউরোপে খেলবে বাংলাদেশ ফুটবল দল
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইউরোপীয় দেশ সান মারিনোর সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। ৫ জুন অনুষ্ঠিত এই ম্যাচের বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচের ভেন্যু ও সময় পরবর্তীতে ঘোষণা করা হবে।

.jpg)







