ফুটবল
টাইগ্রেসদের থাবায় উড়ে গেলো সিঙ্গাপুর
ঘরের মাঠে প্রতিপক্ষকে নাকানিচোবানি খাওয়ানোর গল্প বাংলাদেশ নারী ফুটবল দলের কম নয়। বহুবার গোল উৎসবে প্রতিপক্ষের জাল ভাসিয়েছেন মেয়েরা। তবে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলকে এভাবে বিদ্ধস্ত করে নিজেদের এগিয়ে যাওয়াকে যেন মেলে ধরলেন লাল-সবুজ জার্সিধারীরা।
সিঙ্গাপুরের বিরুদ্ধে গত শুক্রবারও ফিফা টায়ার-১ আন্তর্জাতিক মহিলা ফ্রেন্ডলি ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচে সিঙ্গাপুরের অন্যতম সেরা ফুটবলার ও ফরোয়ার্ড দানেলে তানে দলে ছিল না। জামার্নির বরুশিয়া ডর্টমুন্ডে খেলা দানেলে তানে এই ম্যাচে ফিরলেও বড় হার এড়াতে পারেনি।
ম্যাচের ১৫ মিনিটে সিঙ্গাপুরের গোল মুখ খোলে বাংলাদেশ দল। সাবিনার নেওয়া লম্বা ফ্রি কিক দুই ফুটবলারের পা ও মাথা ঘুরে গোলমুখে থাকা তহুরার কাছে আসে। দশ নাম্বার জার্সির এই ফুটবলার হেডে দলকে লিড এনে দেন। ১৭ মিনিটে ব্যবধান ২-০ করে বাংলাদেশ। ২৩ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন তহুরা। ওই গোলে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাকি পাঁচ গোল দ্বিতীয়ার্ধে করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৫৬ মিনিটে দ্বিতীয়ার্ধের গোলের যাত্রা শুরু করেন সানজিদা। ৬১ মিনিটে দল লিড নেয় ৫-০ গোলে। দ্বিতীয় গোল করেন বাঁ-পায়ের ফুটবলার ঋতু মনি। ষষ্ঠ গোল পায় ৭৪ মিনিটে। এবার জালে বল পাঠান ১১ নম্বর জার্সির অধিনায়ক সাবিনা।
ম্যাচের ৮৮ মিনিটে জাপানিজ বংশোদ্ভূত বাংলাদেশী ফুটবলার সুমাইয়া মাতসুমিসার পা থেকে গোল আসে। যোগ করা সময়ে অষ্টম গোল করে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কার হাতে উঠবে গোলকিপারদের লড়াইয়ের মুকুট?
স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকগুলোর একটি দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন দলটির গোলরক্ষক ভোজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলে শিরোপা জিতল মেসির বড় ছেলে
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো
ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।

মেসি-রোনালদোর ইতিহাস, চমক আর নাটকীয়তায় জমে উঠল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড
রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

.jpg)







